News Flash

  • Home
  • Uncategorized
  • বুলেরোর ধাক্কায় বাইক চুড়মার, চালককে উত্তম মধ্যম জনতার
Image

বুলেরোর ধাক্কায় বাইক চুড়মার, চালককে উত্তম মধ্যম জনতার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ অক্টোবর৷৷ এক মেক্সি ট্রাক চালকের অসতকর্তা ও বেপোরোয়া গতিতে গাড়ি চালানোর খেসারত দিল একটি বাইক ও এক সব্জি বিক্রেতা৷ চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী৷ জানা যায়, আজ দুপুর তিনটে নাগাদ শিলচর থেকে সব্জি বোঝাই করে টিআর০৭- ১৯২৫ নম্বরের একটি বোলেরু পিক আপ গাড়ি আগরতলা হয়ে বিশ্রামগঞ্জের দিকে যাচ্ছিল৷ চাকমাঘাট পেরিয়ে তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগরের লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকার আসতেই জাতীয় সড়কের পাশে দাড়িয়ে থাকা টিআর০১-ইউ ৭২৩০ নম্বরের একটি বাইককে ধাক্কা দিয়ে সব্জির দোকানে গিয়ে আটকা পরে৷ এতে বাইকটি সম্পূর্ণ ভেঙ্গে যায় এবং সব্জি বিক্রেতার দোকান সহ প্রচুর পরিমানে দোকানে মজুত থাকা সব্জি নষ্ট করে দেয়৷ মুহুর্তের মধ্যে জরো হতে থাকে লোকজন৷ সব্জির মালিক শঙ্কর রায় জানায় উনার বেশ ক্ষতি হয়েছে এখানে প্রতিদিন সকালে বিকেলে প্রচুর ক্রেতা বিক্রেতার ভীর থাকে আজ বিশাল বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত৷ এছাড়া প্রিতম সাহার বাইকটি সম্পূর্ণ টুকরো টুকুরো অবস্থায় দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি পুলিশ থানায় নিয়ে যায়৷ তারা বলে ৩০ পাল্লার গাড়ি হওয়ায় সারা রাত জেগে গাড়ি নিয়ে চালাতে থাকায় চালকের ঘুম লেগে যায় তাই এই দুর্ঘটনায়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top