News Flash

  • Home
  • Uncategorized
  • দুসৃকতিদের মদত দেওয়ার জিএমপির অভিযোগ খারিজ করলেন ডিজিপি
Image

দুসৃকতিদের মদত দেওয়ার জিএমপির অভিযোগ খারিজ করলেন ডিজিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ একাংশ পুলিশের বিরুদ্ধে দুসৃকতিদের মদত দেওয়ার গণমুক্তি পরিষদের সভাপতি সাংসদ জীতেন্দ্র চৌধুরীর অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা৷ তিনি কিছুতেই মানতে রাজি নন, একাংশ পুলিশ পক্ষপাতিত্ব করছেন৷ তাঁর দাবী, রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে৷
বুধবার পুলিশ মুখ্য কার্যালয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লার কাছে গত ১৯ সেপ্ঢেম্বরের ঘটনায় গণমুক্তি পরিষদের সভাপতি সাংসদ জীতেন্দ্র চৌধুরী রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে যেভাবে আঙ্গুল তুলে ছিলেন তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়৷ শ্রী শুক্লা বলেন, পুলিশ বরাবরই নিরপেক্ষভাবে কাজ করে চলেছে৷ রাজ্য পুলিশ কখনই পক্ষপাতিত্ব করেনা৷ তবে, সেদিনের ঘটনায় যে অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে৷ তদন্ত প্রক্রিয়ার উপর পুরো নজর রয়েছে৷ কিন্তু, রাজ্য পুলিশের বিরুদ্ধে এধরণের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা৷ এই দাবি করে রাজ্য পুলিশের মহানির্দেশক পুলিশের একাংশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে একমত নন বলে জানিয়েছেন৷
তিনি বলেন, কিছু কিছু ঘটনা মোকাবিলা করতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখিন হতে হয় পুলিশকে৷ কিন্তু, রাজ্য পুলিশ সমস্ত জটিল পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করে চলেছে৷ সেদিনের ঘটনাতেও পুলিশ শক্ত হাতে মোকাবিলা করেছে বলে, জোর গলায় দাবি করেন তিনি৷
এদিকে, সাংবাদিক শান্তনু খুনের ঘটনায় সিটের তদন্ত কার্যের অগ্রগতি সম্পর্কে শ্রী শুক্লা বলেন, সিট তদন্ত সঠিক দিশায় এগিয়ে চলেছে৷ খুনের সাথে জড়িত বহু তথ্য ইতিমধ্যে সিটের হাতে এসেছে৷ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে৷ তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য দিতে পারবেন না বলে এদিন তিনি জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top