News Flash

  • Home
  • Uncategorized
  • সাতসকালে এক মহিলাকে গুলি করে খুন দিল্লিতে
Image

সাতসকালে এক মহিলাকে গুলি করে খুন দিল্লিতে

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : রাজধানী দিল্লি যে মোটেও নিরাপদ নয় তার প্রমাণ মিলল আরও একবার। প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির শালিমার বাগ এলাকায়। কোনওমতে প্রাণে বেঁচেছেন প্রিয়া মেহরা নামে ওই মহিলার স্বামী ও শিশু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাংলা সাহিব গুরুদ্বারা থেকে ওই পরিবার নিজেদের গাড়িতে ফিরছিলেন। রোহিণী জেলের কাছে আসতেই আরেকটি গাড়ি তাঁদের ওভারটেক করে সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে জনা কয়েক নেমে এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পরপর দুটি গুলি বুকে লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রিয়া মেহরার। অল্পের জন্য তাঁর স্বামী পঙ্কজ মেহরা ও তাঁদের সন্তানের গুলি লাগেনি। দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় একটি পানশালা চালান পঙ্কজ মেহরা। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে ওই মহিলাকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, দিল্লিতে গত ৩ দিনে এই নিয়ে পঞ্চম খুনের ঘটনা ঘটল। এর আগে সোমবার দিল্লির উসমানপুরা ও কৃষ্ণানগর এলাকায় পৃথক দুটি ঘটনায় দুজনকে গুলি করে খুন করা হয়। রবিবার রাতেও ব্রহ্মপুরী এলাকায় দুজনকে গুলি করে খুন করা হয়।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top