News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরু ২৮ অক্টোবর
Image

আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরু ২৮ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ অবশেষে এল খবর৷ রাজ্যবাসীর আরো একটি স্বপ্ণ পূরণ হতে চলেছে৷ আগরতলা থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেস আগামী ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সূচনা হবে৷ সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ে রাজধানী এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখাবেন বলে সম্মতি দিয়েছেন৷ এউপলক্ষ্যে রেল রাষ্ট্রমন্ত্রী আগরতলা স্টেশনে উপস্থিত থাকবেন৷ তাছাড়াও, মুখ্যমন্ত্রী মানিক সরকার, পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী এবং পরিবহন মন্ত্রী মানিক দে’কে রাজধানী এক্সপ্রেসের সূচনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আমন্ত্রণ জানাবে৷ রেল সূত্রে খবর, আগামীকাল পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস চালুর বিষয়ে ঘোষণা দেবে৷
সূত্র অনুসারে জানা গেছে, সপ্তাহে একদিন চলবে রাজধানী এক্সপ্রেস৷ দিল্লির আনন্দ বিহার স্টেশন পর্যন্ত যাবে অত্যাধিক দ্রুতগতি সম্পন্ন এই এক্সপ্রেস ট্রেন৷ আগরতলা থেকে রওয়ানা হওয়ার পর বাণিজ্যিক স্টপেজ দেবে ধর্মনগরে৷ তবে, রাজ্য সরকার উপজাতি ভাবাবেগের বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য ধলাই জেলায় আমবাসাতে রাজধানী এক্সপ্রেসের বাণিজ্যিক স্টপেজ দেওয়ার অনুরোধ জানিয়েছে৷ রেল এবিষয়ে কোন সিদ্ধান্ত না নিলেও, বিষয়টি চিন্তাভাবনার মধ্যে রেখেছে৷
সূত্র অনুসারে জানা গেছে, ভাড়া এবং অন্যান্য খুটিনাটি কিছু বিষয়ে আগামীকাল চুড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল বোর্ড৷ উল্লেখ্য, সোমবার পূর্বোত্তর সীমান্ত রেলের সিএও এ কে যাদবের রাজ্য সফর এবং মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের ফলে শীঘ্রই যে রাজধানী এক্সপ্রেস চালু হচ্ছে, তার আভাষ পাওয়া গিয়েছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top