News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছতা রক্ষার অজুহাতে রেগা সংকোচনের পথে এগুচ্ছে কেন্দ্রীয় সরকার, তোপ গ্রামোন্নয়ন মন্ত্রীর
Image

স্বচ্ছতা রক্ষার অজুহাতে রেগা সংকোচনের পথে এগুচ্ছে কেন্দ্রীয় সরকার, তোপ গ্রামোন্নয়ন মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ স্বচ্ছতা রক্ষার অজুহাতে রেগা সংকোচনের পথে এগুচ্ছে কেন্দ্রীয় সরকার, তোপ দাগেন গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া৷ মঙ্গলবার মহাকরণে সাংবাদিকদের তিনি জানান, স্বচ্ছতা রক্ষায় নির্দিষ্ট পদ্ধতি থাকা দরকার৷ তাতে কোন দ্বিমত পোষণ করিনা৷ কিন্তু, স্বচ্ছতার নামে এত কিছু করা হচ্ছে, ফলে তিনি মনে করেন, স্বচ্ছতা রক্ষার অজুহাতে রেগা সংকোচন করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের দেওয়া ২৩টি প্রশ্ণের জবাব না দেওয়া পর্যন্ত রেগায় বরাদ্দ বন্ধ থাকবে, এই বিষয়ে প্রতিক্রিয়ায় গ্রামোন্নয়ন মন্ত্রী একথা বলেন৷
তাঁর কটাক্ষ, রেগা প্রকল্পে এমন শর্ত আরোপ করবে কেন্দ্রীয় সরকার যাতে মানুষ আগ্রহ হারিয়ে ফেলেন৷ তিনি বলেন, কেন্দ্র এমন বেড়াজাল তৈরি করতে চাইছে যাতে রেগা প্রকল্প রূপায়ণ বিরক্তিকর বলে মনে হবে৷
তাঁর মতে, স্বচ্ছতা আরো সহজ পদ্ধতিতে রক্ষা করা যায়৷ তিনি বলেন, প্রথমে ইএফএমএস পদ্ধতিতে রেগার টাকা সমস্ত সুবিধাভোগিদের ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হত৷ তাতে কোন আপত্তি করেনি রাজ্য সরকার৷ এরপর পিএফএমএস এবং এখন ন্যাশনাল ইএফএমএস পদ্ধতিতে রেগার মজুরি সুবিধাভোগিদের একাউন্টে পাঠানো হয়৷ তাতেই, জটিলতার সৃষ্টি হয়েছে৷ গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, এখন ওয়েজেস ফান্ড কেন্দ্র রাজ্যের কাছে পাঠায় না৷ তিনি ক্ষোভের সুরে বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যকে এত অবিশ্বাস করার দরকার ছিল না৷ তাঁর বক্তব্য, নতুন এই পদ্ধতির ফলে কাজ করানোর পর অর্থ বরাদ্দ না হলে রাজ্য সমস্যায় পড়ছে৷ এখন পর্যন্ত প্রথম কিস্তিতে ১৭৭ কোটি এবং দ্বিতীয় কিস্তিতে ২৫ কোটি টাকা রেগা প্রকল্পে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাতে গড়ে ২৪ দিন কাজ হয়েছে৷
গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, প্রতি বছর নভেম্বর মাসে সাধারণ রেগা প্রকল্পে অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার৷ তাই এবছরও অন্তত মঞ্জুরকৃত লেবার বাজেট অনুসারে কেন্দ্র রাজ্যকে অর্থ বরাদ্দ করবে বলে তিনি আশাবাদী৷ তাতে ৪২ দিনের কাজের টাকা পাওয়া যাবে৷ কিন্তু, রাজ্য সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানাবে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, কেন্দ্র যে ২৩টি প্রশ্ণের উত্তর চেয়েছে তার মধ্যে অন্যতম হল এখন জিও ট্যাগিং তিনবার সুনিশ্চিত করতে হবে৷ গ্রামোন্নয়ন মন্ত্রী, এমন প্রশ্ণের জবাব দিতে রাজ্য সরকার সবরকমভাবে প্রস্তুত৷ সব প্রশ্ণের উত্তর দিতে কিছু সমস্যা আছে৷ তবে, রাজ্য উত্তর দিতে পারবে না এমনটা নয়, জানান তিনি৷ গ্রামোন্নয়ন বলেন, কেন্দ্র বলেছে রেগা প্রকল্পের কাজের জিও ট্যাগিং শুরু এবং সমাপ্তির পাশাপাশি মাঝামাঝি সময়ে কি কাজ হয়েছে তাও জিও ট্যাগিং করতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top