News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় সাফল্য এনআইএ-র, ধৃত হিজবুল প্রধানের ছেলে ইউসুফ
Image

বড়সড় সাফল্য এনআইএ-র, ধৃত হিজবুল প্রধানের ছেলে ইউসুফ

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): বড়সড় সাফল্য পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| ২০১১ সালের সন্ত্রাসে অর্থ যোগানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হল হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহুদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফকে| সৌদি আরবে হিজবুল মুজাহিদিন নেতা আইজাজ আহমেদ ভাটের সঙ্গে ইউসুফের প্রত্যক্ষ যোগ থাকার প্রমাণ মিলেছে| ভূস্বর্গে নাশকতা চালাতে ইউসুফ আইজাজের থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন মারফত্ টাকাও নিয়েছে| ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর চারবার হিজবুলের থেকে টাকা গ্রহণ করেছে ইউসুফ|
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর সরকারের কৃষি দফতরের সহকারী গ্রামীণ বিকাশ আধিকারিকের পদে নিযুক্ত ছিলেন মহম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহুদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফ| বদগামের সুইবাগ গ্রামে পরিবার নিয়ে থাকে ইউসুফ| সন্ত্রাসে অর্থ যোগানের দায়ে ইউসুফকে এর আগে সমন পাঠিয়েছিল এনআইএ| মঙ্গলবার এনআইএ দফতরে পৌঁছন মাত্রই সালাহুদ্দিনের ছেলে ইউসুফকে গ্রেফতার করে এনআইএ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top