News Flash

  • Home
  • Uncategorized
  • মর্মান্তিক ঘটনা, ফলগু নদীতে স্নান করতে নেমে ডুবে গেল তিন নাবালক
Image

মর্মান্তিক ঘটনা, ফলগু নদীতে স্নান করতে নেমে ডুবে গেল তিন নাবালক

জেহানাবাদ (বিহার), ২৪ অক্টোবর (হি.স.): বিহারের জেহানাবাদে ফলগু নদীতে স্নান করতে নেমে ডুবে গেল তিন নাবালক| গ্রামবাসীদের তত্পরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে এক নাবালককে| হুলাসগঞ্জ পুলিশ স্টেশনের অফিসার-ইন-চার্জ দীপক কুমার জানিয়েছেন, মঙ্গলবার সুকিয়ামা ঘাটের কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে| ফলগু নদীতে স্নান করার সময় আচমকাই ডুবে যায় চার জন নাবালক| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে এক নাবালককে| কিন্তু, তিন নাবালক ডুবে যায়|
অফিসার ইন-চার্জ দীপক কুমার আরও জানিয়েছেন, মৃত তিন নাবালকের নাম হল, অঙ্কিত পাণ্ডে (১২), দেব পাণ্ডে (১) এবং আয়ুষ পণ্ডিত (১২)| গ্রামবাসীদের তত্পরতায় ভোলা পণ্ডিত (১৩) নামে এক নাবালককে উদ্ধার করে জেহানাবাদ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে| গ্রামবাসীরা জানিয়েছেন, অঙ্কিত পাণ্ডে এবং দেব পাণ্ডে সম্পর্কে দাদা-ভাই|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top