News Flash

  • Home
  • Uncategorized
  • শিনজো আবের প্রতি আস্থা রাখল জাপানবাসী
Image

শিনজো আবের প্রতি আস্থা রাখল জাপানবাসী

টোকিও, ২৩ অক্টোবর (হি.স.): শিনজো আবের প্রতি আস্থা রাখল জাপানবাসী৷ বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় এলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷ আবের দল দুই-তৃতীয়াংশ ভোটে জিতে ক্ষমতায় ফিরে এল৷
৪৬৫টি আসন বিশিষ্ট জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৩১০টি আসন৷ ছোট আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে শিনজো আবের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সম্মিলিতভাবে ৩১২টি আসনে জয়ী হয়েছে৷ জাপানের সংবোদ মাধ্যমে খবর, চারটে আসনের ফলাফল এখনও অমীমাংসিত রয়েছে৷ ফলাফল ঘোষণার পরই দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন শিনজো আবে৷ এর আগে ২০১২ সালে প্রথম তিনি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷ এদিনের জয়ের পর পুনরায় দেশের শীর্ষ পদে বসলেন তিনি৷
এদিকে শিনজো আবের জয়ের পর তাকে টুইটারে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শিনজো আবেকে ‘ডিয়াপ ফ্রেন্ড’ বলে উল্লেখ করে মোদী লেখেন, এই জয় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top