News Flash

  • Home
  • Uncategorized
  • আলাপ-আলোচনার মাধ্যমেই ডোকলাম সমস্যার সমাধান হয়েছে
Image

আলাপ-আলোচনার মাধ্যমেই ডোকলাম সমস্যার সমাধান হয়েছে

বেজিং, ২৩ অক্টোবর (হি.স.): ভারতের সঙ্গে একাধিক আলাপ-আলোচনার মাধ্যমেই ডোকলাম সমস্যার সমাধান হয়েছে বলে চিনের পিপলস লিবারেশন আর্মির পক্ষ থেকে দাবি করা হয়েছে। চিনের কমিউনিস্ট পার্টির ১৯ তম কংগ্রেস অধিবেশনে পিপলস লিবারেশন আর্মির পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে চিনের সেনা আধিকারিক লিউ বলেন, ডোকলাম সমস্যার সমাধানের জন্য সেনাবাহিনী এবং চিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী নিবিরভাবে ভারতের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে গিয়েছিলেন। ডোকলামের শান্তিপূর্ণ সমাধানের পেছনে চিনের বিশেষ অবদান ভোলার নয় বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন চিনের সার্বভৌমত্ব রক্ষার্থে চিনের পিপলস লিবারেশন আর্মি সদা তৎপর।
উল্লেখ্য এবছরের জুন মাসে ডোকলামে চিনের রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে চিন এবং ভুটানের মধ্যে বিরোধ শুরু হয়। ভুটানের হয়ে এই বিরোধের যোগদান করে ভারত। প্রায় ৭৩ দিন ভারতীয় সেনা চিনা বাহিনীর সঙ্গে মুখোমুখি দাঁড়িয়েছিল। গোটা বিশ্বের নজর ছিল ডোকলামের দিকে। পরে যদিও এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়। এবং দুই তরফের সেনাই তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top