News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে খাদে নাইট সুপার, জখম ৩৫
Image

গুয়াহাটিতে খাদে নাইট সুপার, জখম ৩৫

গুয়াহাটি, ২৩ অক্টোবর (হি.স.): গুয়াহাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন অন্তত ৩৫ জন যাত্রী| তাঁদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গুয়াহাটির জোড়াবাট এলাকায়|
পুলিশ সূত্রের খবর, উজান অসমের যোরহাট থেকে রবিবার রাতে অন্তত ৪০ জন যাত্রী নয়ে গুয়াহাটি আসছিল ত্রিশূল ট্রাভেলস-এর নাইট সুপার| দীর্ঘ পথচলার পর, গুয়াহাটি ঢোকার চার-পাঁচ কিলোমিটার আগে জোড়াবাটে গণেশ মন্দিরের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি রাস্তা থেকে প্রায় চল্লিশ ফুট নীচে খাদে উল্টে পড়ে যায়| বিশাল একটি পাথরে আটকে যাওয়ায় আরও গভীর খাদে গড়িয়ে পড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে বাসটি|
এই দুর্ঘটনায় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন| তাঁদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আহতদের সকলকে উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| প্রাথমিক চিকিত্সার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়| বাকিরা হাসপাতালে চিকিত্সাধীন| হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top