হাফলং (অসম), ২০ অক্টোবর (হি.স.) : বৃষ্টির দাপটে কালীপূজার আনন্দ ভেস্তে গেছে। দীপাবলি ও কালীপূজার রাত থেকেই বিরামহীন বৃষ্টি হচ্ছে অসমের অন্যান্য প্রান্তের মতো রাজ্যের পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে। নাগাড়ে বৃষ্টিতে যেমন দীপাবলি ও কালীপূজার আনন্দ মাটি করে দিয়েছে, ঠিক তেমনি বৃষ্টির জেরে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক আবার বন্ধ হয়ে পড়েছ।
বৃষ্টির দরুন ৫৪ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাও এবং জাটিঙ্গার মধ্যবর্তী মিয়াংক্রোতে বেহাল রাস্তায় মালবাহী ট্রাক ফেঁসে রাস্তা বন্ধ হয়ে পড়েছে। ফলে আজ শুক্রবার জাতীয় সড়কের ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। এই সড়কপথে শিলচর-হাফলং-শিলচর সম্পূর্ণ গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ার য় যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। শিলচর ও হাফলং থেকে যাতায়াতকারী বহু গাড়ি মাঝ রাস্তা থেকে ফিরে যাওয়ার পাশাপাশি রাস্তার দুপাশে বহু গাড়ি আটকে পড়েছে।
জানা গিয়েছে, আজ সকালে বৃষ্টির দরুন ৫৪ নম্বর জাতীয় সড়কের মিয়াংক্রোতে বেহাল রাস্তার মাঝখানে বিশাল গর্তের মধ্যে কাঁদায় একটি মালবাহী ট্রাক ফেঁসে যাওয়ার দরুন জাতীয় সড়ক সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ফেঁসে যাওয়া ট্রাকটিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা যায়নি। যার দরুন শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়কে এখন পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা ফেঁসে যাওয়া ট্রাকটিকে তুলে আনার চেষ্টা করছেন। তবে একনাগারে বৃষ্টির দরুন কাজ করতে কিছু সমস্যা হচ্ছে। রাতের মধ্যে জাতীয় সড়ক সচল করে তুলতে সক্ষম হওয়া যাবে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মনে করছেন।
অবিশ্রান্ত বৃষ্টি, বন্ধ শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















