News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারী সংস্থাগুলির সাথে টেক্কা দিতে গুচ্ছ উদ্যোগ বিএসএনএলের
Image

বেসরকারী সংস্থাগুলির সাথে টেক্কা দিতে গুচ্ছ উদ্যোগ বিএসএনএলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড আগরতলা শহরে মোবাইলের সকল পুরনো যন্ত্রপাতি পরিবর্তন করে অতি উন্নত মানের ও উচ্চ গতি সম্পন্ন মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করেছে৷ এর পাশাপাশি পুরো শহর ও তৎসংলগ্ণ অঞ্চলে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়ার লক্ষ্যে ৮৪ টি বিটিএস মানোন্নয়নের পাশাপাশি অতিরিক্ত ৩৭ স্থানে নতুন বিটিএস স্থাপন করা হয়েছে৷ এখন আগরতলার পাশাপাশি ধর্মনগর, কৈলাশহর, কুমারঘাট, আমবাসা, গণ্ডাছড়া, খোয়াই, তেলিয়ামুড়া, বিশালগড়, বিশ্রাম গঞ্জ, কাঁঠালিয়া, উদয়পুর শান্তির বাজার ও বিলোনীয়া শহরে উচ্চগতি সম্পন্ন মোবাইল ইন্টারনেট পরিষেবা পাওয়া যাচ্ছে৷ এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহককে ৪জি মোবাইল সেট কিনতে হবেনা৷ বর্তমানে ৩জি এন্ডরয়েড ফোনে নেটওয়ার্ক সিলেকসন এ গিয়ে ডাব্লিউসিডিএমএ শুধু সিলেক্ট করে উপভোক্তাগণ পরিষেবা উপভোগ করতে পারেন৷
এছাড়া রাজ্যের আরও ৬৩ টি নতুন জায়গায় ৩জি মোবাইল পরিষেবা চালুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে৷ এখন বিএসএনএল এর মোবাইল পরিষেবা পাওয়া যাচ্ছে খুব সস্থায়৷ সম্প্রতি বিএসএনএল নিয়ে এসেছে এসটিভি ৪৯২, যার মাধ্যমে ৪৪৯ টাকার বিনিময়ে উপভোক্তাগণ দৈনিক এক জিবি উচ্চ গতিসম্পন্ন মোবাইল ডাটার পাশাপাশি ৩ মাস অর্থাৎ ৯০ দিন ধরে যে কোন নেটওয়ার্কে আন লিমিটেড লোক্যাল ও এসটিডি কথা বলার সুযোগ৷
দীপাবলীরে উপলক্ষে বিএসএনএল ১৬-১০-২০১৭ তারিখ থেকে ২১-১০-১৭ পর্যন্ত উপভোক্তাদের উপহার দিচ্ছে ২৯০/৩৯০/৫৯০ টাকার উপর ৫০ শতাংশ অতিরিক্ত অর্থাৎ যথাক্রমে ৪৩৫/৫৮৫/৮৮৫ টাকার টকভ্যালু৷ ২১ অক্টোবর পর্যন্ত এই দীপাবলী অফার থাকবে৷
এছাড়াও, সম্প্রতি বিএসএনএল ৯ টাকা এবং ১৬ টাকা মূল্যের দুটি রেট কাটার এসটিভি চালু করেছে যার সাহায্যে গ্রাহকগণ যথাক্রমে ৩০ দিন এবং ৯০ দিন ধরে বিএসএনএল নেটওয়ার্কে মিনিটে ১৫ পয়সা করে এবং অন্য নেটওয়ার্কে মিনিটে ৩৫ পয়সা করে কথা বলতে পারেন৷
সম্প্রতি বিএসএনএল ল্যান্ড ফোনে ‘এলএফএমটি’ এবং ‘অসীম’ নামে দুটি অত্যাকর্ষণীয় পরিষেবা চালু করেছে৷ এলএফএমটি পরিষেবায় ওয়াইফাই মডেম এর মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহারকারী গ্রাহকগণ সম্পূর্ণ বিনামূল্যে ওয়াইফাই পরিসীমার মধ্যে সকল ল্যান্ডফোন কল আপনার মোবাইল ফোনে রিসিভ করতে পারেন৷ কল রিসিভ করার জন্য ল্যান্ডফোনের কাছে ছুটে যেতে হবেনা৷
আর অসীম প্ল্যানের মাধ্যমে বার্ষিক মাত্র ৯৯ টাকা (বিএসএনএল মোবাইল ব্যবহারকারীর ক্ষেত্রে) অথবা বার্ষিক ১৯৯ টাকার (অন্য মোবাইল ব্যবহারকারীর ক্ষেত্রে) বিনিময়ে একটি ল্যান্ডফোন ভার্চুয়াল নাম্বার পেতে পারেন যেটা আপনি সবাইকে জনাতে পারেন৷ কেউ আপনাকে এই নাম্বারে ফোন করলে এই কল দেশের যে কোন প্রান্তে সংয়ক্রিয় ভাবে আপনার মোবাইল নাম্বারে চলে যাবে৷ কলারকে আপনার মোবাইল নম্বর জানাতে হবেনা৷ যারা অনেক দিন ধরে ল্যান্ড ফোন ব্যবহার করছেন অথচ এখন আর সেটি ব্যবহার করছেন না, আপনাদের পিতৃ পুরুষের স্মৃতি হিসেবে ‘অসীম’ প্ল্যানের মাধ্যমে সেই ল্যান্ডফোন নম্বরটি সারা জীবন রেখে দিতে পারেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top