News Flash

  • Home
  • Uncategorized
  • ডাইনি অপবাদ দিয়ে দম্পতিকে হত্যার লক্ষ্যে হামলা গ্রামবাসীদের, উত্তপ্ত গর্জি
Image

ডাইনি অপবাদ দিয়ে দম্পতিকে হত্যার লক্ষ্যে হামলা গ্রামবাসীদের, উত্তপ্ত গর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ ডাইনি অপবাদ দিয়ে দম্পত্তিকে খুনের চেষ্টা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদয়পুরের গর্জিতে৷ গ্রামবাসীদের হামলায় প্রাণ বাঁচাতে ঐ দম্পতি পালিয়ে গভীর জঙ্গলে আত্মগোপন করেছে৷ পুলিশ বহু খোঁজাখুজির পরও তাদের উদ্ধার করতে পারেনি৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ পনের বছর ধরে ঐ দম্পতি ভিটেমাটি ছাড়া৷ ঐসব গোবিন্দ রিয়াং ও তার স্ত্রী অনিতা রিয়াংশের সন্তানের মৃত্যু হয়৷ এরপর থেকেই ঐ দম্পতিকে ডাইনি বলে অপবাদ দেওয়া হয়৷ গ্রামবাসীরা তাদের এই অপবাদ দিয়ে গ্রাম থেকে বলপূর্বক তারিয়ে দিয়েছিল৷ এই ঘটনার পর গ্রামে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে৷ ঐসব মৃত্যুর ঘটনাগুলির জন্য গ্রামবাসীরা ঐ দম্পতিকেই দায়ী করেছে৷ কুসংস্কারচ্ছন্ন ঐ গ্রামের বাসিন্দারা গোবিন্দ রিয়াং ও তার স্ত্রী অনিতা রিয়াংকে আর গ্রামে আসতে দেয়নি তারা বাইখোরার কালিগাঙ এলাকায় বসবাস করছিল৷ অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবন চলছিল৷ পনের বছর পর সোমবার ঐ দম্পতি ফের গর্জিতে নিজের ভিটেমাটিতে ফিরে আসে৷ তাদের গ্রামে আসার খবর পেয়েই ক্ষুব্ধ হয়ে উঠেন গ্রামবাসীরা৷ প্রায় চারশ গ্রামবাসী সোমবার রাতে গর্জিতে ঐ দম্পতির বাড়িতে চড়াও হয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে৷ গ্রামবাসীদের পরিকল্পনা ছিল ঐ দম্পতিকে হত্যা করার৷ এদিকে, কোনও এক ভাবে এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ গ্রামবাসীদের তোপের মধ্যে পড়তে হয় পুলিশকেও৷ লাঠি, বল্লম নিয়ে পুলিশের উপর হামলা চালায়৷ প্রাণভয়ে পুলিশ সেখান থেকে পালিয়ে যায়৷ অন্যদিকে, গোবিন্দ রিয়াং ও তার স্ত্রী অনিতা রিয়াং পুনরায় গর্জি থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে প্রাণ রক্ষা করেছেন৷ মঙ্গলবার বিকাল পর্যন্ত পুলিশ ঐ দম্পতির কোন হদিশ পায়নি৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন উপজাতি অধ্যুষিত এলাকায় এখনো কুসংস্কারের বিষবাষ্প বইছে৷ আর তাতেই ডাইনি অপবাদ দিয়ে নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top