News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু হত্যাকাণ্ডে শঙ্কর প্রসাদ দত্তের বিতর্কিত মন্তব্যের সঙ্গে নেই দল ঃ জিতেন্দ্র চৌধুরী
Image

শান্তনু হত্যাকাণ্ডে শঙ্কর প্রসাদ দত্তের বিতর্কিত মন্তব্যের সঙ্গে নেই দল ঃ জিতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫  অক্টোবর৷৷ রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ড নিয়ে ডিওয়াইএফআই র এক রক্তদান অনুষ্ঠানে সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বিতর্কিত মন্তব্যের সঙ্গে সহমত ব্যক্ত করেননি রাজ্যের অপর সাংসদ তথা ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জিতেন্দ্র চৌধুরী৷ উল্লেখ করা যেতে পারে সম্প্রতি এক অনুষ্ঠনে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সিবিআই তদন্তের দাবিদার মালিক সম্পাদক ও সাংবাদিকদের একাংশ শান্তনুর রক্ত ঝরাতে সাহায্য করেছে বলে বিস্ফোরক মন্তব্য করেন৷ সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন, শঙ্কর প্রসাদ দত্তকে এই ধরনের মন্তব্য করতে তিনি দেখেননি৷ তবে মিডিয়ায় দেখেছেন৷ তবে তিনি এই ধরনের মন্তব্য করে থাকলে এটি ঠিক না৷ এটা তার ব্যক্তিগত মত হতে পারে৷ এই মতের সঙ্গে দলের কোন সংযোগ নেই৷ এমনকি আমিও তা বিশ্বাস করি না৷ তবে তিনি বলেন, শান্তনু কে আইপিএফটি খুন করেছে৷ আর এনিয়ে কোন সন্দেহ নেই৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top