নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.) : সামর্থ্য বা যোগ্যতা না বিবেচনা করেই কিছু রাজনীতিবিদ নিজের সন্তানদের রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসেন। এভাবেই নাম না করে কংগ্রেসের বংশানুক্রমিক রাজনীতির বিরুদ্ধে তোপ দাগলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। দিল্লিতে কৃষকদের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন সবুজ বিপ্লবসহ একাধিক প্রকল্প দেশের কৃষকদের আর্থিক দুর্দশা দূর করতে পারেনি। এমনকি বহু কৃষিজীবী মানুষ নিজেদের জীবিকা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এর পর তিনি বলেন দেশের শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ীরা সন্তানদের নিজেদের পেশার সঙ্গে যুক্ত করতে চায়। ভাল দেখতে হোক বা না হোক অভিনেতারা নিজেদের সন্তানদের সিনেমায় নামাতে চায়। ঠিক তেমনি ভাবে সামর্থ্য বা যোগ্যতা না বিবেচনা করেই কিছু রাজনীতিবিদ নিজের সন্তানদের রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসেন। কিন্তু কোন কৃষক নিজেদের সন্তানদের কৃষি কাজের সঙ্গে যুক্ত করতে চান না।
অন্যদিকে কৃষকদের হাল ফিরিয়ে আনার লক্ষ্যে মোদী সরকারের একাধিক উদ্যোগ এবং প্রকল্পের প্রশংসা করেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

ফের বংশানুক্রমিক রাজনীতির বিরুদ্ধে সরব হলেন উপ-রাষ্ট্রপতি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















