News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্কিং ক্ষেত্রে রাজ্যে যে সমস্যা রয়েছে তা সম্মিলিতভাবে সমাধানের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর
Image

ব্যাঙ্কিং ক্ষেত্রে রাজ্যে যে সমস্যা রয়েছে তা সম্মিলিতভাবে সমাধানের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷  প্রধানমন্ত্রী ঘোষিত মুদ্রা লোন, স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্প সহ স্বনির্ভরতার জন্য বিভিন্ন ঋণদান কর্মসূচির আজ অনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে ত্রিপুরায়৷ যদিও ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রকল্প গুলিতে ঋণদান প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ রাজ্যে এই প্রকল্পের অনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় শ্রম এবং কর্ম বিনিয়োগ দফতরের মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার৷ ইতিমধ্যে রাজ্যে এই প্রকল্পে ঋণ প্রাপকরা যে সাফল্য পেয়েছে তা সর্বসম্মুখে তুলে দেওয়া হয়৷ রাজ্যের প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে কেন্দ্রয়ী মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়া বলেন, সমস্যা সর্বত্রই রয়েছে৷ শুধু ত্রিপুরায় ব্যাঙ্কিং ক্ষেত্রে সমস্যার সম্মুখীন এমনটা নয়৷ কিন্তু সম্মিলিতভাবে সমস্যার সমাধান করার বিশেষ প্রয়োজন৷ তিনি আরোও বলেন, জনধন যোজনা বিশ্বের সর্ববৃহৎ প্রকল্প হিসাবে বিবেচিত হয়েছে৷ শুরুতে অর্ধেকের বেশী ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিরো ব্যাল্যান্সে খোলা হয়৷ কিন্তু এখন ৬৬ হাজার কোটি টাকা এই জনধন অ্যাকাউন্টে রয়েছে৷ যদিও ২৫ শতাংশ অ্যাকাউন্ট এখনো জিরো ব্যাল্যান্স চলছে৷ তিনি আরো  বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পে ইতিমধ্যেই  যথেষ্ট সাফল্য এসেছে৷ এখন দেশের যুবক যুবতিদের দ্রুত স্বনির্ভর করা বিশেষ প্রয়োজন৷   তিনি বলেন, রাজ্য থেকে আমানত সংগ্রহ এবং সে তুলনায় ঋণদানের প্রবণতা খুবই কম৷ এই ধরনের অবস্থায় সাফল্য আশা খুবই খঠিন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top