News Flash

  • Home
  • Uncategorized
  • পিছিয়ে যেতে পারে নির্বাচন, রাষ্ট্রপতি শাসন জারির আশঙ্কা বিজেপি সভাপতির
Image

পিছিয়ে যেতে পারে নির্বাচন, রাষ্ট্রপতি শাসন জারির আশঙ্কা বিজেপি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ অক্টোবর ৷৷ পিছিয়ে যেতে পারে রাজ্যের বিধানসভা নির্বাচন৷ জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন৷ শুক্রবার উদয়পুরে সাংবাদিক সম্মেলনে এই আশঙ্কার কথা জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, বিধানসভা নির্বাচন পিছিয়ে গেলে এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে, এর জন্য মুখ্যমন্ত্রী মানিক সরকার দায়ী থাকবেন৷
তাঁর কথায়, রাজ্যের ভোটার তালিকা সংশোধনের শুনানিতে মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করতে পারছেন না৷ ভয়ভীতির কারণে মানুষ পিছিয়ে যাচ্ছেন৷ তাঁর অভিযোগ, শাসক দল সিপিএম সারা রাজ্যে ভয়ভীতির পরিবেশ কায়েম করে রেখেছে৷ ফলে, ভোটার তালিকা সংশোধনের শুনানিতে রাজ্যের জনগণ অংশ নিচ্ছেন না৷ তাঁর আরো অভিযোগ, ভোটার তালিকায় কারচুপির অভিযোগ জানালেই বিরোধী দলের কর্মী সর্থকরা শাসক দলের রক্তচক্ষুর মুখোমুখী হচ্ছেন৷ বিপ্লব দেব বলেন, এই ভোটার তালিকায় কারচুপির প্রতিবাদ জানালে বিজেপি কর্মী সমর্থকদের উপর মির্জাতে আক্রমণ করা হয়েছে৷ বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থক তাতে গুরুতর আহত হয়েছেন৷
এদিন তিনি হুংকার দিয়ে বলেন, শাসক দলের সন্ত্রাস কোন ভাবেই মেনে নেওয়া হবে না৷ তিনি জানান, বিষয়গুলি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নেওয়া হবে৷ তাঁর বক্তব্য, পুনরায় নতুন করে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন কমিশনে দরবার করবে বিজেপি৷ তাঁর বিশ্বাস বিজেপির এই আবেদনে নির্বাচন কমিশন সায় দেবে৷ এই যুক্তিতে তিনি বলেন, রাজ্যে নির্দিষ্ট সময়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম৷ কারণ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নতুন করে চালানো হলে তা শেষ হতে বিধানসভা নির্বাচনের সময় অতিক্রম হয়ে যেতে পারে৷ ফলে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে৷ যদি নির্বাচন পিছিয়ে যায় এবং রাষ্ট্রপতি শাসন লাগু হয়, তাহলে এর জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার দায়ী থাকবেন বলে দাবি করেন৷ কারণ, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব রাজ্যের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর উপরই বর্তায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top