News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯টি বগি নিয়ে আজ রাজধানী এক্সপ্রেস আসবে আগরতলায়
Image

১৯টি বগি নিয়ে আজ রাজধানী এক্সপ্রেস আসবে আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর ৷৷ আশার আলো দেখা দিয়েছে৷ ১৯টি বগি নিয়ে রাজধানী এক্সপ্রেস আগরতলার

আগরতলার উদ্দেশ্যে কামাক্ষ্যা স্টেশন থেকে রওয়ানা দিয়েছে রাজধানী এক্সপ্রেস৷ বদরপুর স্টেশন থেকে তোলা ছবি৷

উদ্দেশ্যে রওনা দিয়েছে৷ শনিবার ভোর নাগাদ আগরতলা রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস এসে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে৷ তাতে, দিনক্ষণ চূড়ান্ত না হলেও, খুব শীঘ্রই রাজ্য রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পেতে চলেছে৷ গত বেশ কিছুদিন ধরে রাজধানী এক্সপ্রেস চালু হওয়া নিয়ে বিভিন্ন মহলে নানারকম ধারণা করা হচ্ছিল৷ দুর্গোৎসবের আগেই রাজধানী এক্সপ্রেস চালু হচ্ছে বলেও প্রচার হয়েছিল৷ কিন্তু, কোন অজ্ঞাত কারণে রাজধানী এক্সপ্রেসের সূচনা ক্রমশ পিছিয়ে যাচ্ছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে বক্তব্য, আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস চালু করার ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থায় কোন ত্রুটি নেই৷ এমনকি, মানসিক ভাবেও পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে প্রস্তুত বলে জানাগেছে৷
রাজধানী এক্সপ্রেস চালু করার ক্ষেত্রে আলাদাভাবে সুরক্ষা পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে৷ সে মোতাবেক, গত দুদিন ধরে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের এক টিম রাজ্যে অবস্থান করছেন৷ রাজধানী এক্সপ্রেস চালু করার জন্য তৈরি করা পরিকাঠামো তাঁরা খুঁটিয়ে দেখছেন৷ আগামীকাল রাজধানী এক্সপ্রেসটি আগরতলা স্টেশনে এসে পৌঁছানোর পর আরো কয়েকধরনের পরীক্ষা নিরিক্ষা চালাবেন ঐ টিমের সদস্যরা৷ সূত্রের খবর, রাজধানী এক্সপ্রেস পরীক্ষামূলকভাবে প্রথমে চালানো হবে৷ তাতে, এক স্টেশন থেকে অন্য স্টেশনের দূরত্ব কতটা সময় অতিক্রম করছে এবং স্টেশনে দাঁড়ানো ও রওয়ানা দেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবে ঐ টিম৷ জানাগেছে, আসামের কামাক্ষ্যা স্টেশন থেকে ১৯টি বগি নিয়ে রাজধানী এক্সপ্রেস আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷ তাতে, দুটি পাওয়ার ভ্যান রয়েছে বলে জানাগেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top