News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ পরিষেবায় মনোন্নয়নে বিশ্বব্যাঙ্ক থেকে রাজ্য সরকার পাচ্ছে ১৩৭২ কোটি টাকা
Image

বিদ্যুৎ পরিষেবায় মনোন্নয়নে বিশ্বব্যাঙ্ক থেকে রাজ্য সরকার পাচ্ছে ১৩৭২ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় উন্নয়নের জন্য বিশ্বব্যাঙ্ক থেকে ১৩৭২ কোটি টাকা পাওয়া যাবে৷ যদিও কেন্দ্রীয় সরাকরের অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী৷ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে জানিয়েছেন, বম্বুয় কম্বাইন্ড সাইকেল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি টারবাইন বসানোর বাপারে আলোচনা হয়েছে৷ এজন্য করচ হবে ২২০ কোটি টাকা৷ এনইসি অথবা এনএলসিপিআর যাতে এই খরচ বহন করে তার জন্য এখনই আপিসিকে দেখতে বলা হয়েছে৷ তিনি জানান, বর্তমানে গ্যাসের অভাবে ২১ মেগাওয়টের একটি টারবাইন বন্ধ রয়েছে৷ দ্বিতীয়টি থেকে ২১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে৷ এই ইউনিট থেকে শেয়ার পাচ্ছে মিজোরাম ও মণিপুর৷ বিদ্যুৎমন্ত্রী আরও জানান, রুখিয়া, বড়মুড়া ও ডম্বুর উৎপাদন কেন্দ্রের সংস্কারের জন্য ৫৫২ কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছিল৷ কিন্তু ডম্বুর ছাড়া কেন্দ্রীয় সরকারের কাছে থেকেই এই প্রকল্পটি নিয়ে কোনও সারা মেলেনি৷ তিনি জানিয়েছেন,  রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় মানোন্নয়নের জন্য বিশ্ব ব্যাঙ্ক ১৩৭২ কোটি টাকা দিচ্ছে প্রাথমিক পর্যায়ে৷ তবে গ্রামীণ ও শহরে বিদ্যুৎ প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্ধ আশানুরূপ না পাওয়ায় কেন্দ্রীয় সরাকরের সমালোচনা করেন তিনি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top