News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধি কেন্দ্রের
Image

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধি কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): কেন্দ্র অনুমোদিত স্কুলের শিক্ষক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রায় ২২ থেকে ২৮ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ কার্যকর করল কেন্দ্র৷ বৃহস্পতিবার থেকেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গিয়েছে৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই বেতন বৃদ্ধিতে স্বভাবতই দীপাবলির আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিল শিক্ষক-শিক্ষিকা মহলে| বুধবার রাজধানীতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘সপ্তম পে কমিশনের সুপারিশকে গুরুত্ব দিয়ে দেশের প্রায় সাড়ে সাত লক্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন ২২-২৮ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’ কেন্দ্রের এই বেতন বৃদ্ধির ঘোষণায় রাজ্যের অন্তত ৩২৯টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপকৃত হবেন৷ একই সঙ্গে দেশের মোট ১২৯১২টি কলেজ ও ৪৩টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই সুবিধা পেতে চলেছেন৷ একই সঙ্গে কেন্দ্রীয় অনুমোদন-প্রাপ্ত স্কুলগুলিকেও সপ্তম পে কমিশনে অন্তর্ভূত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পয়লা জানুয়ারি ২০১৬ থেকেই বেতন বৃদ্ধির এই সুবিধা উপভোগ করবেন প্রায় সাড়ে সাত লক্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যপকরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top