News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী পরিবহণে আবারও হাইকোর্টের নির্দেশ অমান্য
Image

যাত্রী পরিবহণে আবারও হাইকোর্টের নির্দেশ অমান্য

আগরতলা, ১২ অক্টোবর (হি.স.) হাইকোর্টের নির্দেশ অমান্য করে যাত্রী পরিবহণে লাগামহীন অব্যবস্থায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সামাজিক সংস্থা অর্পণ। জনজীবন এবং পরিবেশ নিয়ে গবেষণাধর্মী কাজের সঙ্গে যুক্ত এই সংস্থা চলতি পরিস্থিতির জন্য শাসক দলের শ্রমিক সংগঠন এবং প্রশাসনকে দায়ী করেছে।

অর্পণের সম্পাদক বিশ্বেন্দু ভট্টাচার্য্য এই বিষে বলেন, “সংগঠনের তরফে আগে বিভিন্ন সময় বিচার বিভাগের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। এর পর, ২০১৬ সালে হাইকোর্ট রাজ্যের যাত্রী সাধারণের ব্যবহৃত যানবাহনে (অটো রিকশা সহ দূর পাল্লার গাড়ি) লাগামহীন ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বাহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যদিও হাইকোর্টের এই নির্দেশে ক্ষিপ্ত হয়েছিল রাজ্যের পরিবহণ ব্যবস্থার সর্ববৃহৎ সংগঠন সিটু। ভাড়া এবং যাত্রী বহনের সংখ্যা নিয়ে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনাও সংগঠিত হয়েছিল”।

তিনি উল্লেখ করেন, “এত সবের পরও কয়েকদিন যাত্রী বহন ও ভারার ক্ষেত্রে কঠোরতা বজায় থাকলেও বর্তমানে ফের পুরানো অবস্থায় ফিরে এসেছে। আগরতলা সহ রাজ্যের সর্বত্র অটো সহ ছোটো গাড়িতে যাত্রী বহন ও ভাড়া আদায়ে পূর্বেকার অবস্থানে চলে এসেছে। বর্তমানে আগরতলা শহরে যাত্রী বহনে এখন নতুন উপদ্রব হয়েছে ব্যাটারি চালিত রিকশা ও ব্যাটারি চালিত অটো। কোন ধরনের লাইসেন্স ছারাই অবাধে ছুটে চলছে তারা।আগরতলা শহরে এখন পায়ে হেটে চলাই দায়। রুট বিহীন অটো ও টমটমের কারণে পথ চলতি মানুষ দিশেহারা”।

তিনি জানান এই ধরনের পরিস্থিতিতে বিষয়টি আবার সংশ্লিষ্ট সকলের দৃষ্টিতে নেওয়া হবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top