নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷সুপ্রিম কোর্টে রাজ্যের বহু চর্চিত পদোন্নতিতে সংরক্ষণ মামলায় শুনানি আবার পিছিয়ে গেল৷ তবে আংশিক শুনানি হয়েছিল গতকাল৷ বিষয়টি আবার কবে উত্থাপিত তাও এখনও ঠিক হয় নি৷ উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর ধরে সরকারে পদোন্নতি ক্ষেত্রে জেনারেল অফিসাররা বঞ্চিত হয়ে আসছিলেন৷ তাই তারা রাজ্য সরকারের পদোন্নতির নিয়মনীতিকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেছিলেন৷ ২০১৫ সালে ত্রিপুরা উচচ আদালতের মাননীয় বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সুপ্রিমকোর্টে আপিল করে৷ সুপ্রিমকোর্ট মামলাটি গ্রহণ করে মামলার নিষ্পত্তি সাপেক্ষে পদোন্নতি ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে৷ কিন্তু তারপরওে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে পুরনো নিয়মনীতি মেনেই পদোন্নতি প্রক্রিয়া জারি রাখে৷ যা নিয়ে জেনারেল অফিসার অ্যাসোসিয়েশন এবং আধিকারিক জয়ন্ত চক্রবর্তী ও অন্যান্যরা সুপ্রিমকোর্টে একটি আদালত অবমাননা মামলা করেন৷ তারপর আদালতের রায়ে পুনরায় রাজ্য সরকারের পদোন্নতি ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে৷
পদোন্নতির সংরক্ষণ মামলায় চূড়ান্ত শুনানি প্রক্রিয়া পিছিয়ে গেল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















