News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কদমতলায়, হত্যা না আত্মহত্যা জল্পনা
Image

গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কদমতলায়, হত্যা না আত্মহত্যা জল্পনা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ অক্টোবর৷৷ উত্তর জেলার কদমতলা থানাধীন তারকপুর গ্রামে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ৷ এলাকা জুড়েতীব্র চাঞ্চল্য৷ কদমতলা থানাধীন তারকপুর গ্রামের রাজনগর গ্রামের ২নং ওয়ার্ডের কৃষ্ণ রঞ্জন দাসের ৩৮ বছরের স্ত্রী সুশান্তি দাস গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন৷ নিজ ঘরের পিছনের জঙ্গলের একটি ছোট গাছে ফাঁস লাগানো অবস্থায় প্রত্যক্ষ করে পাশ্ববর্তী স্থানীয় জনগণ৷ খুবই রহস্যজনক ভাবে ফাঁস লাগানো ছিল মৃতদেহটি৷ সাথে সাথে খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে প্রায় ২০ হাত দূরের জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ অপরদিকে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷ এদিকে মৃতার স্বামী কৃষ্ণ রঞ্জন দাস জানিয়েছেন ১৭ বছর পূর্বে অসমের করিমগঞ্জের লঙ্গাই এলাক থেকে বিয়ে করে নিয়ে আসেন সুশান্তি দাসকে৷ তাদের সংসারে কোন ঝগড়া বিবাদ ছিলনা৷ উনাদের ১৬ বছরের একটি মেয়ে এবং ১৪ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে৷ পেশায় স্বামী দিনমজুর৷ উনি দুপুর বেলা নিজের গরু নিয়ে মাঠে চলে যান৷ কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে গ্রামবাসী নিয়ে খোঁজা খোঁজি করলে গ্রামের পরনজীৎ দাস নামের এক যুবকের নজড়ে আসে ঘরের পেছনের একটি গাছে ফাঁস লাগানো মৃতদেহ৷ তখন তিনি কান্নায় ভেঙ্গে পড়েন৷ পাশাপাশি কদমতলা থানার এস আই অজিত দাস জানিয়েছেন ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছেন মৃতদেহ এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছেন৷ তবে গ্রামবাসীরা জানায় স্বামীর সাথে দাম্পত্য জীবন সুখের ছিলনা৷ ঝগড়া ঝাটি নিত্যদিনের সঙ্গী ছিল৷ তাই এটা আত্মহত্যা না হত্যা পুলিশি তদন্তেই বেড়িয়ে আসবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top