News Flash

  • Home
  • Uncategorized
  • জলের দাবীতে নোয়াবাদিতে পথ অবরোধ প্রমীলাদের
Image

জলের দাবীতে নোয়াবাদিতে পথ অবরোধ প্রমীলাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ প্ররিশ্রুত পানীয় জলের দাবীতে পথ অবরোধ ভোক্তভোগী জনসাধারণের৷ ঘটনাটি ঘটেছে বুধবার শহরতলির নোয়াবাদী আমতলী এলাকায়৷ অভিযোগ, গত দেড় দশক ধরে স্থানীয় মানুষ জনের সমস্যায় জেরবার৷ পুর পরিষদ নিগমে উন্নীত হলেও জল সমস্যার সমাধান হয়নি৷ নিগম এলাকায় পরিশ্রুত পানীয় জলের সমস্যা মিটে যাওয়ার মিথ্যার খোলস ছিড়ে ফেলে দিয়ে আন্দোলনে সোচ্চার হলেন প্রমীলারা৷ তাদের দাবী, জল  সমস্যা সমাধানের লিখিত প্রতিশ্রুত দেওয়া হলে অবরোধ তোলে দেবেন৷ শাসক দলের কট্টর সমর্থক এলাকায় জল পৌঁছে দিতে ব্যর্থতায় পথ অবরোধে বেকায়দায় এলাকার জনপ্রতিনিধিরা৷ স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, রক্তচক্ষু রাঙিয়ে জল সমস্যা ইস্যু মুখ বন্ধ রেখে তোলে নেওয়ার হুমকি দিয়ে ক্ষুব্ধ জনসাধারণের তোপের মুখে পড়েছেন৷ নোয়াবাদীতে পথ অবরোধে রাস্তায় প্রবল যানজটের সৃষ্টির খবরে প্রশাসনিক আধিকারিকরা ছুটে যায় ঘটনাস্থলে৷ শহর ও শহর তলিয়ে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার সত্যতা প্রকারন্তরে স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক আধিকারীকরা৷ ছড়ার জলকিংবা বৃষ্টির জল ভরসা নোয়াবাদী স্থানীয় মানুষের৷ অনতিবিলম্বে সমস্যা সমাধানের প্রশাসনিক আশ্বাসে অবরোধ তোলে নেয় এলাকাবাসী৷ জলের দাবীতে সড়ক অবরোধকে কেন্দ্র করে দিনভড় এলাকার টানটান উত্তেজনা বিরাজ করে জনমনে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top