News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা ও মির্জায় বিজেপি-সিপিএমে রক্তক্ষয়ী সংঘর্ষে জখম ষোলজন
Image

আগরতলা ও মির্জায় বিজেপি-সিপিএমে রক্তক্ষয়ী সংঘর্ষে জখম ষোলজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, আগরতলা, ১১ অক্টোবর৷৷ ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজ্যের বিভিন্ন স্থানে সিপিএম ও বিজেপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে৷ তাতে উভয় দলের এক ডজনেরও বেশী কর্মী সমর্থক গুরুতর ভাবে জখম হয়েছেন৷ প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা ঘটেছে রাজধানী আগরতলায় সদর মহকুমা শাসকের অফিসে এবং গোমতী জেলার কাকড়াবন থানার অধীন মির্জা তহশীল অফিসে৷ মির্জাতে সংঘর্ষের ঘটনাতো মারাত্মক আকার ধারণ করে৷ উভয় দলের পক্ষ থেকে কাকড়াবন থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে৷ প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মির্জা সহ আশেপাশের বাজারগুলিতে মোতায়েন করা হয়েছে৷ পার্টি অফিসগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷
সংবাদে প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে ভোটার তালিকা সংশোধনের জন্য শুনানীর প্রক্রিয় চলে৷ এই শুনানীতে অংশ গ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা৷ রাজ্যের অন্যান্য স্থানে মতো গোমতী জেলার মির্জা তহশীল অফিসে স্থানীয় তুলামুড়া এলাকার ভোটারদের জন্য শুনানীর প্রক্রিয়া শুরু হয় সকাল এগারটা নাগাদ৷
উভয় দলের তুলামুড়া এলাকার কর্মী সমর্থকরা তহশীল অফিসে উপস্থিত হন৷ সেখানে কয়েকজন ভোটারের নাম নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়৷ এনিয়ে সেখানে সিপিএম ও বিজেপির কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়৷ পরে মারধর করা হয়৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়ায়৷ সেখানে সিপিএমের তিন জন আহত হয়েছেন৷ তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনা কোনও রকমে পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ বিজেপি কর্মীরা সেখান থেকে পাশের দলীয় কর্মী জিতেন মজুমদারের বাড়িতে আশ্রয় নেয় সিপিএম ক্যাডারদের ধাওয়ায়৷ এদিকে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছিল৷ তারপর সিপিএমের চারজন ক্যাডার বাইক নিয়ে জিতেন মজুমদারের বাড়ির সামনে গিয়ে হম্বিতম্বি শুরু করে৷ তখন বাড়ি থেকে বেড় হয়ে বিজেপি কর্মীরা ঐ চার ক্যাডারকে রামধোলাই দিয়েছে৷ তারা হল অসিত দে, অজয় ত্রিপুরা, দেবজ্যোতি সেন সেন এবং চিত্ত মলসম৷ তাতে চারজনই গুরুতরভাবে ঘায়েল হয়েছেন৷ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যায় বিজেপি ও সিপিএম কর্মীরা মির্জায় পৌঁছে৷ জিতেন মজুমদারের বাড়িতে হামলা চালাায় সিপিএম ক্যাডাররা৷ বিজেপির কর্মী সমর্থকদের উপর সশস্ত্র হামলা চালায়৷ তাতে আটজন বিজেপি কর্মী ঘায়েল হয়েছেন৷ তারা হলেন জিতেন মজুমদার, উত্তম ভৌমিক, দীপক দত্ত, স্বপন কর, বিপ্লব দত্ত, উত্তম কর, জগদীশ ভৌমিক, রাজকুমার জমাতিয়া এবং নারায়ণ দেবনাথ৷ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ স্থানীয় হাসপাতালে থেকে বারো জনকে টেপানিয়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷ সেখান থেকে কয়েকজনকে নাকি জি বি হাসপাতালেও রেফার করা হয়েছে বলেও জানা গিয়েছে৷ এদিকে, ঘটনার খবর পেয়ে বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী মির্জা ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে৷ বিধায়ক প্রণজিৎ সিংহা রায় সহ বিজেপির নেতরা মির্জা সফর করেছেন৷ পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় কর্মীদের দেখে আসেন৷ পরে দুই দলের তরফ থেকেই কাকড়াবন থানায় দুটি মামলা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top