News Flash

  • Home
  • Uncategorized
  • বামেদের ঢাকিশুদ্ধ বিসর্জন দেওয়া হবে ঃ বিপ্লব দেব
Image

বামেদের ঢাকিশুদ্ধ বিসর্জন দেওয়া হবে ঃ বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ সাংগঠনিক দিক দিয়ে বুথ শক্তিশালী করতে কোমড় বেধে নেমেছে  প্রদেশ বিজেপি৷ বুধবার ৯ বনমালীপুর সাংগঠনিক বুথস্তরীয় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে৷ ৫১টি বুথের কার্যকর্তাদের নিয়ে ১৮’র রণনীতি নির্ণয় করতে প্রদেশ নেতৃত্ব বৈঠকে মিলিত হয়েছেন৷ রাজ্যের সরকার পিরবর্তন বিজেপির একমাত্র লক্ষ্য নয়৷ ৩১৭০ টি বুথ দখল করে বামেদের ঢাকিশুদ্ধ বিসর্জন দেওয়া হবে বলে সাংগঠনিক বুথস্তরীয় সভায় দাবী করেছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, ত্রিপুরায় মানিকের জঙ্গলরাজ খতম করতে হবে৷  তাঁর মতে, ৯ বনমালীপুর এলাকার অনুউন্নয়নে বাম ও কংগ্রেস একরকম দায়ী৷ দিল্লীতে মোদীর নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশমুখী সরকার চলছে৷ বনমালীপুরে ৫১টি বুথের কার্যকর্তারা প্রস্তুত ভোট ময়দানে ঝাপাতে দাবী করেছেন বিপ্লব কুমার দেব৷ বিজেপি কর্মীদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের ঘটনা বন্ধ না হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন সদর জেলা সভাপতি মানিক দাস৷ বানফ্রন্ট রাজ্যকে শ্মাশানভূমিতে পরিণত করেছে৷ বনমালীপুর সহ সমস্ত বিধানসভায় বিজেপি একক সংখ্যা গড়িষ্ঠতায় জয়লাভ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মানিক দাস৷ সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক, প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী, সদর গ্রামীণ এলাকায় সম্পাদক শুভ্রজিৎ ভৌমিক প্রমুখ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top