News Flash

  • Home
  • Uncategorized
  • ৭৬তম জন্মদিনে ভক্তদের মুখোমুখি হচ্ছেন না বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন
Image

৭৬তম জন্মদিনে ভক্তদের মুখোমুখি হচ্ছেন না বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন

মুম্বই, ১১ অক্টোবর (হি.স.) : অাজ ১১ অক্টোবর, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন-র ৭৬তম জন্মদিন। এইদিনটিতে ভক্তদের মুখোমুখি হওয়াটা অভ্যাস বানিয়ে ফেলেছিলেন বলিউড সুপারস্টার৷ কিন্তু এই প্রথমবার জন্মদিনের দিন জনতার উদ্দেশ্যে হাত নাড়বেন না বিগ বি৷ ভক্তদের হতাশ করে জন্মদিনের আগের দিনই সপরিবারে ছুটি কাটাতে মালদ্বীপ গেলেন অমিতাভ বচ্চন৷

পাঁচ বছর ধরে ধুমধাম করে পালন করা হচ্ছিল বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন৷ এবছর তাঁর ৭৬তম জন্মদিনে অনেকেই ভেবেছিলেন আরও বড় কিছু হবে৷ কিন্তু সবাইকে চমকে জন্মদিনের আগের দিনই সপরিবারে পাড়ি দিলেন মালদ্বীপ৷ কারণ হিসাবে জানা দিয়েছে, কয়েক মাস আগে বউমা ঐশ্বর্য রাইয়ের বাবা মারা যান৷ সেই কারণে এবছর বড় করে জন্মদিন পালন করবেন না বলে ঠিক করেন তিনি৷ শুধু পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটাবেন৷ সেখানেই পালন করবেন নিজের জন্মদিন৷

মঙ্গলবার সকালে স্ত্রী জয়া, ছেলে অভিষেক, বউমা ঐশ্বর্য, মেয়ে শ্বেতা নন্দা, নাতনি নভ্যা নাভেলি ও আরাধ্যাকে নিয়ে রওনা দিলেন মালদ্বীপ৷ তাদের সবাইকে মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছে৷ তার আগে নিজের ব্লকে বিগ বি লেখেন, এবছর জন্মদিনে কোন পরিকল্পনা নেই৷ শহরেও থাকা হবে না৷

বর্তমানে বিগ বি ‘ঠকগস অফ হিন্দুস্তান’ ও ‘১০২ নট আউট’ ছবির শুটিং-এ ব্যস্ত আছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top