News Flash

  • Home
  • Uncategorized
  • ভিক্ষারত এক বিদেশীর পাশে দাড়ালেন সুষমা স্বরাজ
Image

ভিক্ষারত এক বিদেশীর পাশে দাড়ালেন সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : রাশিয়ান এক যুবক টাকার অভাবে তামিলনাড়ুর একটি মন্দিরের সামনে তিনি ভিক্ষা করতে শুরু করেন। সেই খবর কানে পৌঁছালে তাঁকে সাহায্যের আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ওই যুবককে উদ্দেশ্য করে টুইটারে তিনি লেখেন, ইভানজেলিন- তোমার দেশ রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু। চেন্নাইয়ে আমাদের আধিকারিকরা তোমাকে সবরকম সাহায্য করবেন। জানা গিয়েছে, এটিএম এর পিন লক হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ইভানজেলিন নামে ওই রাশিয়ান যুবক| ২৪ বছরের রাশিয়ান যুবক ইভানজেলিন। তামিলনাড়ুতে বেড়াতে এসেছিলেন। সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু, প্রয়োজনীয় টাকা তুলতে গিয়ে পড়লেন আতান্তরে। এটিএম-এ টাকা তুলতে গিয়ে দেখেন তাঁর পিন লক হয়ে গেছে। অগত্যা কী করণীয়। কাচিপুরমের কুমারাকোত্তাম শ্রী সুব্রমানিয়া স্বামী মন্দিরের সামনে তিনি ভিক্ষা করতে শুরু করে দেন। খবর পৌঁছায় পুলিশের কাছে। পুলিশও তাঁকে কিছু টাকা দেয়। পাশাপাশি তাঁকে চেন্নাইয়ে গিয়ে রাশিয়ান কনসুলেটে দেখা করার পরামর্শ দেয়। এদিকে ওদিকে ঘুরে সেই খবর পৌঁছায় বিদেশমন্ত্রীর কাছে। সঙ্গে সঙ্গে উদ্যোগী হন তিনি। এরপরই তাঁকে সাহায্যের আশ্বাস দেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top