News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক বোড়ো রাজ্যের দাবিতে প্রস্তাবিত রেল অবরোধ অসমে, যাত্রী দুর্ভোগ চরমে
Image

পৃথক বোড়ো রাজ্যের দাবিতে প্রস্তাবিত রেল অবরোধ অসমে, যাত্রী দুর্ভোগ চরমে

গুয়াহাটি / কোকরাঝাড় (অসম), ১০ অক্টোবর, (হি.স.) : পৃথক বোড়োল্যান্ডের দাবিতে প্রস্তাবিত ১২ ঘণ্টার রেল অবরোধ কর্মসূচি পালন করেছে আলোচনাপন্থী অস্ত্রবিরত উগ্রপন্থী সংগঠন এনডিএফবি (প্র)-সহ কয়েকটি সংগঠন। রেল অবরোধের জেরে কোকরাঝাড় এবং শোণিতপুর জেলায় কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকে পড়েছে। প্রস্তাবিত রেল অবরোধ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
পৃথক বোড়োল্যান্ডের দাবিত এনডিএফবি (প্র), আবসু, পিপল জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বড়োল্যান্ড মুভমেন্ট (পিজেএসিবিএম), ইউপিপিএল প্রভৃতি সংগঠনের কর্মী-সমর্থকরা কোকরাঝাড়, গোসাঁইগাঁও, বাসুগাঁও, শোণিতপুর, ঢেকিয়াজুলি, চৌতারা ইত্যাদি রেলস্টেশনের রেলওয়ে ট্র্যাকের ওপর বসে পৃথক বোড়োল্যান্ড এবং বিটিসি এলাকার বাইরে বসবাসকারী বোড়োদের সুরক্ষার দাবিতে এই কর্মাসূচি পালন করছে বলে জানিয়েছেন এনডিএফবি (প্র) সাধারণ সম্পাদক গোবিন্দ বসুমতারি। এক রাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলা হয়েছিল, সরকার গড়লে দু মাসের মধ্যে তাঁদের দাবি-দাওয়া পূরণের পাশাপাশি সব সমস্যাবলি দূর করবে বিজেপি। কিন্তু তিন বছর হয়ে গেছে। লক্ষ্যপ্ৰাপ্তিতে কেন্দ্ৰীয় সরকার কেবল অবহেলা ও বঞ্চনা ছাড়া আর কিছুই দেয়নি এনডিএফবি (প্র)কে।
তাই এবার বাধ্য হয়ে তাঁরা দাবি আদায়ে সংগ্ৰামের পথে যেতে বাধ্য হয়েছেন। সে অনুযায়ী আজ ১০ অক্টোবর ১২ ঘণ্টার রেলপথ অবরোধ কর্মসূচি তাঁরা পালন করছেন। এর পরও তাঁদের দাবির ভিত্তিতে সরকার কোনও গুরুত্ব না দিলে পরবর্তীতে আরও ভয়াবহ আন্দোলনের পথ নেবেন তাঁরা, জানিয়েছেন বসুমতারি।
এদিকে বিভিন্ন রেলস্টেশনে ট্রেন আটকে দেওয়ায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top