প্রার্থী ও জোটের অবস্থান খতিয়ে দেখতে আসছেন কং পর্যবেক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ বর্তমান প্রদেশ কংগ্রেসের ক্ষয়িষ্ণু শক্তি পুনরুদ্ধার, প্রার্থী তালিকার খসড়া প্রস্তুত এবং জোট নিয়ে নেতৃত্বেদের সঙ্গে বৈঠকে যোগ দিতে ৩ দিনের সফরে আসছেন সর্বভারতীয় কংগ্রেস সম্পাদক তথা ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন কুমার বোড়া৷ এ আই সি সি সূত্রে খবর ১১ ই অক্টোবর সকালের বিমানে রাজ্য সফরে আসনে শ্রী বোড়া৷ বাম হঠাও এবং বিজেপি রুখার স্লোগান তোলে কংগ্রেস আই এন পি টি, এন সি টি, আই পি এফ টি রাজেশ্বর দেববর্মা গোষ্ঠী এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যাচ্ছেন৷ যতদূর জানা গিয়েছে আসন বন্টনের ক্ষেত্রে পাহাড়ে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির যৌথভাবে প্রার্থী চয়নের গুরুত্ব দিয়েছে এ আই সি সি৷ ভোট বিভাজন রুখতে ত্রিমুখী লড়াই করার মধ্য দিয়ে কংগ্রেস তৃতীয় ফ্রন্ট গড়ার পথ অনুসরণ করছেন৷ ত্রিপুরায় কংগ্রেসের বর্তমান সাংগঠনিক দিক বিশ্লেষণ করে যুবা ও মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর৷ ভূপেন বোড়া প্রদেশ কংগ্রেসের প্রার্থী তালিকার খসড়া সংশোধন সহ জোট সম্ভাবনাময় আঞ্চলিক নেতাদের নিয়ে প্রাথমিক স্তরের আলোচনার রিপোর্ট বিশ্লেষণ করবে বলে জানা গিয়েছে বোড়ার ঘনিষ্ঠ সূত্র থেকে৷ যতদূর জানা গিয়েছে ৩ দিনের সফরে রাজ্যের পর্যবেক্ষক ভোটের রণকৌশল স্থির নিয়ে ও প্রদেশ নেতাদের পাঠদান করবেন৷