নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ বাবা বিজেপিতে যোগদান করায় নবম শ্রেণীতে পাঠরত ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে৷ এই আক্রমণের শিকার ১৫ বছরের বিপ্রজীত নাথ এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ জানা গিয়েছে, তার গলায়, হাতে ও পায়ে ৫০-৬০ টি ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে৷ কর্তব্যরত চিকিৎসক সুশান্ত দাস জানিয়েছেন, তার গলাায় ক্ষতের অবস্থা গুরুতর৷ তই রাতেই তাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, ধর্মনগরের বাসিন্দা বিপ্রজীত তার বাবার জন্য বাড়ির সামনেই দোকানে চা নিয়ে যাচ্ছিল৷ চা দিয়ে তার মা রিনা রানি নাথ, বাবা রণধীর নাথের উদ্দেশ্যে পাঠালেও বেশ কিছু সময় ধরে না আসায় উদ্বেগের মধ্যে পড়েন৷ এরই মধ্যে বিপ্রজীত দৌড়ে রক্তাক্ত অবস্থায় পৌঁছে তার বাবার সামনে পড়ে যায়৷ শুধু বলে সুব্রত মেরেছে৷ সাথে সাথে বিপ্রজীতকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ এদিকে, ধর্মনগর থানায় ৭৫/২০১৭ এবং ভারতীয় দন্ডবিধির ৩০৭ ধারায় দক্ষিণ হুরুয়ার বাসিন্দা সুব্রত নাথের (২৯) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ সুব্রত পূর্বে মানি মার্কেটিং এ কাজ করত৷ এখন শাসক দলের বিভিন্ন কাজের সাথে যুক্ত বলে জানা গিয়েছে৷


















