News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাইভেট টিউটরে বাড়িতে যাওয়ার পথে নাবালিকা অপহরণ কমলপুরে
Image

প্রাইভেট টিউটরে বাড়িতে যাওয়ার পথে নাবালিকা অপহরণ কমলপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ নাবালিকা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে গোটা মানিক ভান্ডার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ যদিও অপহরণের ঘটনার পিছনে প্রণয় সংক্রান্ত বিষয় থাকতে পারে বলে পুলিশের অনুমান৷ তবে কমলপুর থানায় নাবালিকার বাবা যেহেতু অপরহণের মামলা দায়ের করেছেন তাই পুলিশ তৎপর হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মানিক ভান্ডারের প্রমোদ সিংয়ের নাবালিকা মেয়ে সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে যায় গৃহশিক্ষকের কাছে পড়তে যাবে বলে৷ দুপুর হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসেনি৷ সহপাঠীদের মাধ্যমে নাবালিকার বাবা প্রমোদ সিং জানতে পারেন এলাকারই রতন সিং নামে এক যুবকের সাথে ঐ নাবালিকাকে যেতে দেখা গিয়েছে৷ এই থেকেই অপহৃতার পরিবারের লোকজনের অনুমান রতন সিং ঐ নাবালিকাকে অপহরণ করেছে৷
ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ নাবালিকার পরিবার বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও কোন হদিশ না পেয়ে শেষ পর্যন্ত রতন সিংয়ের বিরুদ্ধে কমলপুর থানায় অভিযোগ জানানো হয় অপহরণের৷ এদিকে পুলিশ তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানতে পেরেছে রতন সিংয়ের সাথে ঐ নাবালিকার প্রণয়ের সম্পর্ক ছিল৷ পুলিশ রতন সিংয়ের পরিবারের লোকদের সাথে কথা বলেছে৷ কিন্তু, রতন সিংয়ের কোন হদিশ পায়নি৷ সাথে নাবালিকাকেও উদ্ধার করতে পারেনি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top