নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): বিজেপির দিকে আরও এক পা বাড়ালেন মুকুল রায়| সোমবার তিনি জানিয়েছেন, বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন এবং সাংবাদিক বৈঠক করবেন। রবিবার বিকেলে অরুণ জেটলির সঙ্গে দেখা করার পর এদিন বিকেলে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক। সূত্রের খবর, যে দু’টি সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, তা হল নিজে দল তৈরি করে, মুকুল এনডিএ-তে যোগদান করবেন। আর তা না হলে তৃণমূল ছেড়ে সরাসরি বিজেপিতে। জল্পনা বাড়িয়ে এদিন দিল্লিতে, রাজ্য সভার হাউস কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ ওম মাথুরের বাড়িতে, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করেন মুকুল। আধ ঘণ্টা আলোচনার পর দলের সদর দফতরে গিয়ে, অমিত শাহকে রিপোর্ট দেন কৈলাস বিজয়বর্গীয়।আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, মুকুল রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি যাই করুক, আমাদের এখানে আসুন, বা নিজে দল করুন তৃণমূলের ধাক্কা হবে। দেখুন না কী হয়! ঘাসফুল ছেড়ে মুকুল রায় কোন শিবিরে নাম লেখান, তা জানতে বুধবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে।কিন্তু তৃণমূল ছেড়ে মুকুলের গন্তব্য কোথায়? ঘনিষ্ঠ মহলে মুকুল বলেছেন, কোনও একটি শাসক দলের মোকাবিলা করতে গেলে আরেকটি শাসক দলকেই লাগে। এদিনের বৈঠকের পরপরই, অমিত শাহ এবং কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে দেখা করেন বাবুল সুপ্রিয়। মুকুল ইস্যুতে তাঁর গলাতেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে!

বিজেপির দিকে আরও এক পা বাড়ালেন মুকুল রায়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















