স্টকহোম, ৯ অক্টোবর (হি.স.) : ব্যবহারিক অর্থনীতিতে অবদানের জন্য ২০১৭ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড থ্যালের।
সোমবার সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর সচিব গোরান হ্যানসেন জানান, অর্থনীতির মনস্তত্ত্বকে ব্যাখ্যা করার জন্য শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থ্যালের এই পুরস্কার জিতলেন। পুরস্কারের মূল্য ১.১ মিলিয়ন মার্কিন ডলার।
নোবেল কমিটি জানিয়েছে, থ্যালের ব্যাখ্যা করেছেন, কীভাবে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য ব্যক্তি ও বাজারের ফল প্রভাবিত হয়। ৭২ বছরের থেলার বিহেভিয়ারাল ইকনমিক্সের একজন পথিকৃৎ বলেই পরিচিত।
অর্থনীতির সিদ্ধান্তগ্রহণে কীভাবে মনস্তাত্ত্বিক গবেষণাকে কাজে লাগানো যায়, এই বিষয়টি বিশ্লষণ করে বিহেভিয়ারাল ইকনমিক্স। অর্থাৎ, অর্থনৈতিক সিদ্ধান্তগ্রহণের সময় মানুষ কী ভাবে তার বিশ্লেষণ করে এই বিশেষ ক্ষেত্র।

অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড থ্যালের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















