দিওয়ালিতে দিল্লিতে নিষিদ্ধ বাজি বিক্রি, রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.) : দিওয়ালিতে দিল্লি ও আশপাশের অঞ্চলে নিষিদ্ধ বাজি বিক্রি| সোমবার দিল্লিতে বাজি বিক্রিতে নিষেধাজ্ঞার নির্দেশ পুনর্বহাল করল সুপ্রিম কোর্ট।
প্রতিবছর দিওয়ালি পর রাজধানী ও আশপাশের অঞ্চলে ভয়াবহ দূষণ ছড়িয়ে পড়ে ৷ দূষণের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য আপাতত এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ দীপাবলি ১৯ অক্টোবর ৷ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, তার আগে রাজধানীতে মিলবে না বাজি ৷ অথার্ৎ আতসবাজি ছাড়াই এবার দিওয়ালি হবে দিল্লিতে ৷ ১২ সেপ্টেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হবে। নভেম্বর মাসের ১ তারিখের পর ফের বাজি বিক্রি করা যাবে রাজধানীতে
২০১৬ সালের নভেম্বর মাসে আতসবাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ অনুযায়ী আতসবাজি বিক্রেতাদের লাইসেন্সগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল। এর অল্প কিছুদিনের মধ্যেই আবার ওই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। ফের বাজি বিক্রির অনুমতি দেওয়া হয়। এরপর দিল্লিতে বাড়তে থাকা দূষণ প্রতিরোধ করার জন্য অর্জুন গোপাল নামে এক ব্যক্তি দিওয়ালির সময় ওই নির্দেশ পুনর্বহালের আবেদন করেন সুপ্রিম কোর্টের কাছে। এদিন এই আবেদনের শুনানি ছিল বিচারপতি এ কে সিক্রির বেঞ্চে। দিওয়ালিতে আতসবাজি বিক্রি বন্ধের পুরোনো নির্দেশ পুনর্বহাল করে বেঞ্চ। বলে, “আতসবাজি ছাড়া দিওয়ালির কী প্রভাব পড়ে তা এই পরীক্ষা করে দেখতে চাই আমরা।” ১২ সেপ্টেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হবে। দিওয়ালি পার হয়ে গেলে ১ নভেম্বর থেকে ফের বিক্রি করা যাবে আতসবাজি। সুপ্রিম কোর্টের এই নির্দেশে সমর্থন জানিয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড।