কোয়েতা, ৬ অক্টোবর (হি.স.) : দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত্যু হল ১৮ জনের। জখম কমপক্ষে ২৭। জানা গিয়েছে, বৃহস্পতিবার পীর রাখেল শাহ নামে ওই দরগায় একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন দরগার বাইরে বিস্ফোরণটি ঘটে। এর আগে ২০০৫ সালেও এই দরগায় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় প্রায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল।
প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব আকবর হারিফল জানিয়েছেন, “দরগার বাইরে যেসব পুলিশকর্মী পাহারায় ছিলেন তাঁরা ওই হামলাকারীকে আটকাতেই ও নিজেকে বোমায় উড়িয়ে ফেলে। বিস্ফোরণে তিন শিশু সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২৭। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।” তিনি আরও জানান, বালোচিস্তানের এই এলাকায় চিকিৎসা ব্যবস্থা তেমন না থাকায় গুরুতর জখমদের নিয়ে যাওয়া হয় দক্ষিণ সিন্ধ প্রদেশে।

দরগার বাইরে বিস্ফোরণে মৃত ১৮
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















