News Flash

  • Home
  • Uncategorized
  • ডেরার ম্যানেজমেন্ট কমিটির ৪৫ জন সদস্যকে আইনি নোটিশ পাঠাল পুলিশ
Image

ডেরার ম্যানেজমেন্ট কমিটির ৪৫ জন সদস্যকে আইনি নোটিশ পাঠাল পুলিশ

পাঁচকুলা, ৬ অক্টোবর (হি.স.) : গত ২৫ শে আগস্ট পাঁচকুলাসহ হরিয়ানার একাধিক জায়গায় হিংসার ছড়ানোর জন্যে ডেরা সচ্চা সৌধার ম্যানেজমেন্ট কমিটির ৪৫ জন সদস্যকে আইনি নোটিশ পাঠাল হরিয়ানা পুলিশ। উল্লেখ্য গত ২৫ শে আগস্টের হিংসায় ৪১ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছিলেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য মোতায়ন করা হয়েছিল সেনাবাহিনী। পাশাপাশি শুক্রবার হরিয়ানা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ডেরার আয় উৎস সংক্রান্ত হার্ড ডিস্ক উদ্ধার করেছে তারা।
অন্যদিকে গত বুধবার পাঞ্জাব থেকে গুরমিত রাম রহিমের কন্যা হানিপ্রীতকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। অন্যদিকে গত মাসে ডেরা সচ্চা সৌধার ৮০০ একরের প্রধান কার্যালয়ে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছিল হরিয়ানা ও পাঞ্জাব পুলিশের যৌথবাহিনী। প্লাস্টিকের কয়েন, বিস্ফোরক সহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top