News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা নির্বাচনে মহাজোটের পথে এগুচ্ছে প্রদেশ কংগ্রেস
Image

বিধানসভা নির্বাচনে মহাজোটের পথে এগুচ্ছে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ ১৮’র নির্বাচনে জীবন-মবণ লড়াই হিসাবে গ্রহন করে বাম ও বিজিপি ছাড়া আঞ্চলিক দলগুলিকে নিয়ে মহাজোট করবে প্রদেশ কংগ্রেস৷ কংগ্রেস, তৃণমূল, এন সি টি এবং আইপিএফটি রাজেশ্বর দেববর্মা গোষ্ঠী নিয়ে এই মহাজোট হচ্ছে বলে এআইসিসি সূত্রে খবর৷ জোট এবং শরিক দলগুলির সঙ্গে আসন ভাগাভাগি সহ সম্পর্ক মসৃনের দায়িত্ব দেওয়া হয়েছে এআইসিসি থেকে কংগ্রেস পরিষদীয় দলনেতা বিধায়ক গোপাল চন্দ্র রায়কে৷ বিজেপি রোখ এবং বামফ্রন্ট হঠাও হবে ১৮’র কংগ্রেসের মূল নির্বাচনী মন্ত্র৷ জানা গিয়েছে, নভেম্বর মাসের মাঝামাঝিতে সর্বভারতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে রাজ্যে আসবেন৷ জোট বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা, আসন বন্টন সহ নির্বাচনী ইস্তেহার স্থির করা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ বিধায়ক গোপাল রায় সহ প্রদেশ নেতৃত্বরা অক্টোবর মাঝামাঝি দিল্লীতে চূড়ান্ত রিপোর্ট পেশ করবেন৷ ২৫ বছরের বামফ্রন্ট  শাসন মুক্ত এবং নতুন করে রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠা বিজেপি দলকে রুখতে সকল ব্যবস্থা গ্রহণে কংগ্রেস হাইকমান্ড ঝাপাবে বলে খবর৷ ক্ষয়িষ্ণু শক্তি পুণরুদ্ধার করে শাসক দল ও রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দলের দাবীদার বিজেপি’র বিরুদ্ধে ভোটে লড়াই করার আত্মবিশ্বাসপ্রদেশ কংগ্রেস নেতাদের ইতিবাচক সাড়া ফেলবে কি? হাজারো প্রশ্ণ গুড়পাক খাচ্ছে রাজনৈতিক মহলে৷ এসব প্রশ্ণের জবাব দেবে সময়ই৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top