News Flash

  • Home
  • Uncategorized
  • দাউদকে ভারতে ফেরার অনুমতি দেবে না আইএসআই, দাবি ইকবাল কাস্কার
Image

দাউদকে ভারতে ফেরার অনুমতি দেবে না আইএসআই, দাবি ইকবাল কাস্কার

মুম্বই, ৪ অক্টোবর (হি.স.) : আইএসআইয়ের জন্য ভারতে ফিরতে পারছেন না দাউদ ইব্রাহিম। মুম্বই পুলিশের জেরায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন দাউদের ভাই ইকবাল ইব্রাহিম কাস্কার। তিনি বলেছেন, ভারতে ফেরার কোনও ইচ্ছা দাউদের নেই। কিন্তু, দাউদ ভারতে ফিরতে চাইলেও তাকে সেই অনুমতি দেবে না পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। কারণ দাউদ ভারতে ফিরে এলে অনেক না জানা গোপন তথ্য গোটা বিশ্বের সামনে উন্মোচিত হয়ে পড়বে। তার ফলে আইএসআই তথা পাকিস্তানের ভাবমূর্তির উপর কালিমালিপ্ত হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে বিজেপি নেতা তথা বর্ষীয়ান আইনজীবী রাম জেঠমালানি দাবি করেছিলেন, দাউদের সঙ্গে লন্ডনে তার সাক্ষাৎ হয়েছে। দাউদ ভারতে ফিরতে চেয়েছিলেন বলে দাবি করেছিলেন রাম জেঠমালানি। উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে পুলিশে হেফাজতে রয়েছে দাউদের ভাই ইকবাল ইব্রাহিল কাস্কর। সব মিলিয়ে তার বিরুদ্ধে তিনটে তোলাবাজির মামলা দায়ের করেছে পুলিশ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top