News Flash

  • Home
  • Uncategorized
  • লাস ভেগাসে বন্দুকবাজের হামলায় মৃত বেড়ে ৫৯, আহত অন্তত ৫২৭
Image

লাস ভেগাসে বন্দুকবাজের হামলায় মৃত বেড়ে ৫৯, আহত অন্তত ৫২৭

লাস ভেগাস, ৩ অক্টোবর (হি.স.): আমেরিকার লাস ভেগাসে বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯| বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন অন্তত ৫২৭ জন| স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ১০টা নাগাদ একটি মিউজিক কনসার্ট চলাকালীন পাশের রিসর্টের ৩২ তলায় লুকিয়ে স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে আততায়ী| ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের| অনেকেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান| আতঙ্কে ও হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত ৫২৭ জন|
আততায়ী স্টিফেন প্যাডক আত্মঘাতী হয়েছে বলে অনুমান পুলিশের| কারণ, রিসর্টের ৩২ তলায়র ঘরে ঢুকে প্যাডকের মৃতদেহ দেখতে পেরেছে পুলিশ| তাছাড়া মেসকুইট এবং নেভাদাতে বন্দুকবাজের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৯টি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, তাজা কার্তুজ ও কিছু বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ|

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top