মুম্বই, ২ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানে নেমে স্বচ্ছতার বার্তা দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। বললেন, এই দেশ আমাদের বাড়ি। তাই নিজের বাড়ির মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত গোটা দেশকে। সবাইকে এই কাজে এগিয়ে আসতে হবে। অভিনেত্রীর কথায়, “দেশ আমাদের বাড়ি। তাই একে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। পরিষ্কার পরিচ্ছন্নতা দেহ ও মনকে সুস্থ রাখে। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার।”
গতকাল মুম্বইয়ের ভারসোবা বিচে গিয়েছিলেন অভিনেত্রী। সেই এলাকা পরিষ্কারে হাত লাগান। সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা-বাবা ও গোটা একটা টিম। তাঁরাও কর্মসূচীতে অংশ নেন।
সারা বছর এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা উচিত বলে মত প্রকাশ করেন অনুষ্কা। অনুষ্কা জানিয়েছেন, পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে স্বচ্ছতার বিকল্প নেই।

স্বচ্ছতার বার্তা দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















