News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের বেহাল অবস্থার জন্য পূর্বতন সরকার দায়ী: পীযূষ গোয়েল
Image

রেলের বেহাল অবস্থার জন্য পূর্বতন সরকার দায়ী: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): ভারতীয় রেলের সমস্যা ইউপিএ সরকারই ২০১৪ সালে আমাদের হাতে তুলে দিয়ে গেছে।”বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে এভাবেই পূর্ববর্তী কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

রেলমন্ত্রী আরও বলেন, সমালোচনা যদি করতেই হয় তবে অন্য কিছু নিয়ে করুন। উন্নয়নের প্রশ্নে তাঁদের উচিত সরকারের পাশে দাঁড়ানো, যাতে ভালো পরামর্শ দিয়ে আরও উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। রাজনীতির ঊর্ধ্বে ওঠার এটাই সুবর্ণ সুযোগ। তিনি বলেন, “যাঁরা বুলেট ট্রেন নিয়ে সমালোচনা করছেন, তাঁরা নিশ্চয়ই চাইবেন না বুলেট ট্রেনের মতো অত্যাধুনিক প্রযুক্তির রূপায়ন না করে মানুষকে আরও কষ্ট দেওয়া হোক। এটা হচ্ছে একদল সমালোচকদের মানসিকতা, যাঁরা ভাবতে ভালোবাসেন ভারতীয় রেল এখনও ১০০ বছর আগেই পড়ে আছে।” রেলমন্ত্রী আরও জানান, সেন্ট্রাল রেল নতুন ২০টি নতুন ফুটব্রিজ বানানোর পরিকল্পনা নিয়েছে। পশ্চিম রেল ফুটব্রিজ বানাবে ১০টি। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ১৩টি ফুটব্রিজ বানানোর পরিকল্পনা রয়েছে রেল মন্ত্রকের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top