দামাস্কাস, ১ অক্টোবর (হি.স.) : সিরিয়ায় আকাশপথে বোমাবর্ষণের ফলে ২৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার জঙ্গিদের লক্ষ্য করে তুরস্ক সীমান্তের কাছে ইদলিব অঞ্চলের আরমানাজ় শহরে আকাশপথে হামলা চালানো হয়। এখবর জানিয়েছে সিরিয়ান অবজ়ারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ান অবজ়ারভেটরির দাবি, এখনও ডজনখানেক মানুষ নিখোঁজ রয়েছেন। প্রথমবার হামলার পর হতাহতদের খোঁজে তল্লাশি ও উদ্ধারকাজ চালানোর সময় দ্বিতীয় দফার হামলা চালানো হয়। অপর একটি সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত শহরে বিভিন্ন হামলায় ৪০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জন। তবে সিরিয় ও রুশ সামরিক বাহিনীর দাবি, তারা শুধু বিদ্রোহীদের লক্ষ্য করেই হামলা চালায়। কোনও সাধারণ নাগরিকের নিহত হওয়ার খবর অস্বীকার করেছে তারা। তবে সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, এলাকার আবাসন ব্লকগুলি গোলাবর্ষণের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলাটি কে বা কারা চালিয়েছে, তা জানা যায়নি।

সিরিয়ায় আকাশপথে বোমাবর্ষণে ২৮ নাগরিকের মৃত্যু
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















