News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহের কনভয়ের উপরে হামলা চালাল একদল দুষ্কৃতিরা
Image

অমিত শাহের কনভয়ের উপরে হামলা চালাল একদল দুষ্কৃতিরা

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় এলেন বিজেপি সভাপতি অমিত শাহ। রবিবার রাত ১১ টার একটু আগে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। রাত সাড়ে ১২ টা নাগাদ যখন পার্কসার্কাসের সেভেন পয়েন্টের কাছে আসে তখন বিজেপি সভাপতি অমিত শাহের কনভয়ের উপরে হামলা চালাল একদল দুষ্কৃতি। রবিবার রাত ১১টা নাগাদ নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন অমিত শাহ। অভিযোগ, রাত সাড়ে ১২ টা নাগাদ কনভয়ের শেষের দিকে থাকা চারটি গাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতি। গাড়ি থেকে নামিয়ে মারধোর করা হয় বিজেপি কর্মীদের। পুড়িয়ে দেওয়া বিজেপির দলীয় পতাকা। বিজেপি যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার অভিযোগ করেছেন, “সেভেন পয়েন্ট ক্রসিং-এর কাছে আমাদের চারটি গাড়ির উপর হামলা চালানো হয়। ভাঙচুর চালানো হয়েছে গাড়ি গুলিতে। ব্যাপক মারধোর করা হয় কর্মীদের। ১১ জন কর্মী জখম হয়েছেন। এদের মধ্যে নয় জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে।” সব থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে একজন বিজেপি কর্মীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন দেবজিৎ বাবু। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মিন্টো পার্ক লাগোয়া পার্কসার্কাস এলাকায়। দলিয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে এক্সাইড মোড় অবরোধ করে বিজেপি কর্মীরা। রাতের শহরের একটা বড় অংশ জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। প্রায় এক ঘণ্টা পর ওঠে অবরোধ। কনভয়ের পিছনের গাড়িগুলিতে হামলা হলেও সামনের দিকে থাকা গাড়িতে তার কোনও প্রভাব পড়েনি। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে থাকবেন তিনি। বিমানবন্দর থেকে দলীয় সভাপতিকে নিয়ে বিশাল শোভাযাত্রা করেন বঙ্গ বিজেপির কর্মীরা। বাইপাস ধরে এগিয়ে পার্কসার্কাস হয়ে পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসের দিকে যাচ্ছিল অমিত শাহের কনভয়। বিপত্তি ঘটল পার্কসার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং-এর কাছে। গন্তব্য কলকাতা পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসে যথা সময়েই পৌঁছে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top