News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এবিভিপির তৎপরতা তুঙ্গে
Image

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এবিভিপির তৎপরতা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ সোনামুড়া কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভে আত্মবিশ্বাসী হয়ে সমস্ত মনোনীত প্রার্থীদের সমর্থনে রাজধানীতে মিছিল সংগঠিত করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ শনিবার রবীন্দ্র ভবনের সামনে থেকে এ বি ভি পি’র সমর্থনে ছাত্রছাত্রীদের ভোটের বার্তা নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছেন৷ ২২টি ডিগ্রি কলেজের মধ্যে ১৩টি কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ ১৩টি কলেজের ৪৭৬ আসনের মধ্যে এস এফ আই ২৪৯ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন৷ বিদ্যার্থী পরিষদ বাকাপথে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেছেন এস এফ আই’র বিরুদ্ধে৷ তাদের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে ছাত্র দরদী বামপন্থী মাশুলধারীরা জয় বলপূর্বক নিতে চেষ্টা চালাচ্ছে৷ গত ২৫ বছরে ছাত্র সংসদে থাকলেও এস এফ আই শিক্ষাঙ্গনে উন্নত প্রযুক্তিতে পাঠদানের ব্যবস্থা করার কোন চেষ্টা করেনি৷ রাষ্ট্রপ্রেম, সহনশীলতা, শান্তি বজায় রেখে উন্নত শিক্ষার পরিবেশ দাবীতে বিদ্যার্থী পরিষদ ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবী করেছেন বিদ্যার্থী পরিষদের রাজ্য সংগঠন মন্ত্রী জীতেন্দ্র দত্ত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top