News Flash

  • Home
  • Uncategorized
  • কলংকিত রেল, একইদিনে পৃথক স্থানে তিনটি দূর্ঘটনা, অল্পেতে বাঁচলেন যাত্রীরা
Image

কলংকিত রেল, একইদিনে পৃথক স্থানে তিনটি দূর্ঘটনা, অল্পেতে বাঁচলেন যাত্রীরা

নয়াদিল্লি, ৭ সেপ্ঢেম্বর(হিঃস)৷৷ পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল৷ একই দিনে পরপর তিনটি রেল দুর্ঘটনা৷ উত্তর প্রদেশের পর এবার রাজধানী দিল্লিতে এবং মহারাষ্ট্রে৷ বৃহস্পতিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ নয়াদিল্লির মিন্টো ব্রিজের (শিবাজী ব্রিজ) কাছে লাইনচ্যুত হয়ে যায় দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাওয়ার কোচ৷ এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ উত্তর রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ নয়াদিল্লির মিন্টো ব্রিজের কাছে লাইনচ্যুত হয়ে যায় দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাওয়ার কোচ৷ এই রেল দুর্ঘটনায় হতাহতের খবর নেই৷ বৃহস্পতিবার সকালেই উত্তর প্রদেশের শোনভদ্র জেলায় ওবারা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া-জববলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা৷ ওই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ পরপর রেল দুর্ঘটনায় রীতিমতো উদ্বিগ্ণ রেল মন্ত্রক৷
এদিকে, বৃহস্পতিবার ফের রেল দূর্ঘটনা উত্তর প্রদেশে৷ এদিনসকাল ৬.২৫ মিনিট নাগাদ উত্তর প্রদেশের শোনভদ্র জেলার ওবারা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া-জববলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা৷ তবে এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ রেল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৬.২৫ মিনিট নাগাদ শোনভদ্র জেলার ওবারা রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে গিয়েছে হাওড়া-জববলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা৷ রেল মন্ত্রকের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, দুর্ঘটনার সময় শক্তিপুঞ্জ এক্সপ্রেসটি ঘন্টায় ৪০ কিলোমিটার গতিবেগে ছুটছিল৷ এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ যাত্রিরা সকলেই সুরক্ষিত আছেন৷
সাত সকালে রেল দুর্ঘটনায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা৷ দুর্ঘটনাগ্রস্ত শক্তিপুঞ্জ এক্সপ্রেসের যাত্রীদের উদ্ধার করে সকাল ৭.২৮ মিনিটের মধ্যেই অন্য ট্রেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, লাইনে ফাটল ছিল৷ সেই কারনেই হয়তো লাইনচ্যুত হয়ে গিয়েছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস৷ তবে রেলের তরফে এখনো পর্যন্ত বিস্তারিত কিছুই জানানো হয়নি৷
উল্লেখ্য, গত ৩০ দিনের মধ্যে উত্তর প্রদেশে এই নিয়ে তৃতীয়বার লাইনচ্যুত হল ভারতীয় রেল৷ গত ২৩ আগস্ট, ভোররাত ২৫০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের ঔরাইয়া জেলারয় পাটা ও আচলদা স্টেশনের মাঝে একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে যায় কৈভিয়ত এক্সপ্রেসের ইঞ্জিন সহ ১০টি কামরা৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী৷ তারও আগে গত ১৯ আগস্ট, শনিবার উত্তর প্রদেশের মুজাফফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে পুরী-হরিদ্বার কলিঙ্গ-উত্কল এক্সপ্রেস৷ কলিঙ্গ-উৎকল এক্সপ্রেসের ২৩টি কামরা মধ্যে ১৪ কামরা লাইনচ্যুত হয়ে যায়৷ ওই দুর্ঘটনায় মারা যান ২২ জন৷ আহত হয়েছেন অন্তত ১৫৬ জন৷
এদিকে, একই দিনে গোটা দেশে তৃতীয় লাইনচ্যুত হওয়া ঘটনা ঘটল৷ মহারাষ্ট্রে কান্ডালায় একটি পণ্যবাহী ট্রেনের দুইটি কামরা লাইনচ্যুত হয়৷ এই ঘটনায় হতাহতের কোন খবর নেই৷ গোটা ঘটনায় তদন্তে নেমেছে রেলের আধিকারিকরা৷ এই বিষয়ে ওই পণ্যবাহী ট্রেনের চালককে শোকোজ করা হয়েছে৷ তদন্তে উঠে এসেছে ভাঙ্গা লাইনের জন্যই এই ঘটনা বারবার ঘটছে৷ আজ রাজধানী এক্সপ্রেসের দিল্লিতে লাইন চ্যুত হয়৷ পাশাপাশি শক্তিপুঞ্চ এক্সেপ্রেস উত্তর প্রদেশে লাইন চ্যুত হয়েছে৷ কিন্তু জীবন হানির কোন খবর পাওয়া যায়নি৷ সম্প্রতি রেলের দায়িত্ব পেয়েছেন পীযূষ গোয়েল৷ কিন্তু সূত্র থেকে জানা যাচ্ছে যে সুরেশ প্রভুর তুলনায় পরিস্থিতির কোন উন্নতি হয়নি৷ গোট বিষয়েটি খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top