মথুরা, ২০ আগস্ট (হি.স) : মথুরা শহরের থানা এলাকার হাইওয়ে এলাকার ভরতপুর রোডে শনিবার তারসি গ্রামের কাছে একটি টেঙ্কাররের সঙ্গে একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে । সংঘর্ষের ফলে বাসের ১২ জন যাত্রী আহত হয়েছে । স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে । তাদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । পুলিশ এই দুর্ঘটনার তদন্ত করছে । প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে টেঙ্কারের চালক ঘুমে আচ্ছন্ন ছিল । তাই নিয়ন্ত্রণ হারিয়ে ওটি যাত্রী বোঝাই একটি বাসে ধাক্কা মারে ।
শনিবার সকালে আনুমানিক ৯ টার সময় উত্তর প্রদেশের ভরতপুর প্রধান সড়কের কাছে তারসি গ্রামের কাছে একটি পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা হয় । এই দুর্ঘটনায় নিহত হওয়ার কোন খবর নেই । সূত্র থেকে জানা যাচ্ছে যে ওই দুর্ঘটনায় আহতদের প্রত্যেকেই ঠিকা শ্রমিক এবং প্রত্যেকেই এই দুর্ঘটনার ফলে প্রবল ভাবে আহত হয়েছেন । প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা যাচ্ছে টেঙ্কারটি যাত্রী বোঝাই বাসটিকে ধাক্কা মারার পরে ওই বাসের পেছনে থাকা ট্রেকার ও একটি ট্রোলিকে ধাক্কা মারে ওই ঘাতক টেঙ্কারটি । পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । সূত্র থেকে জানা যাচ্ছে ঘাতক টেঙ্কারটি কে বাজেয়াপ্ত করেছে পুলিশ ।
উত্তর প্রদেশে পথ দুর্ঘটনায় ১২ জন আহত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















