নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ পুলিশ পিটিয়েও পুলিশের দুর্বলতায় জামিনে মুক্তি পেল তিন অভিযুক্ত৷ অভিযুক্তরা যথাক্রমে প্রীতম সাহা, অনিরুদ্ধ চক্রবর্তী ও তথাগত দাস ছাড়া পেয়ে যাওয়ার কার্য কুশলতা নিয়েও প্রশ্ণ চিহ্ণ তৈরি হয়েছে৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, রাতে পূর্ব থানার পুলিশ মোবাইলে বেরিয়ে জয়গুরু পুকুর পারে একদল মদ্যপ যুবককে দেখতে পায়৷ পূর্বথানার পুলিশ অফিসার বিজয় দাস রাতে এই যুবকদের নির্জন জায়গায় উপস্থিতির কারণ জানতে চায়৷ কিন্তু মদ্যপায়ীরা সংঘবদ্ধ ভাবে বিজয় দাসকে শারীরিক নিগ্রহ করে যাতে তার কানে মারাত্মক আঘাত লাগে৷ এই ঘটনা প্রত্যক্ষ করে সহকর্মী অন্যান্য পুলিশ এগিয়ে আসতেই আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চাইলেও ৩ মদ্যপকে আটক করে পুলিশ৷ ধৃতদের রিমান্ডের আবেদন জানয়ে আদালতে হাজির করা হয়৷ কিন্তু এরা জামিনে মুক্তি পেয়ে যায়৷ পুলিশের কারণেই এই ৩ অভিযুক্ত পুলিশকে পিটিয়েও জামিনে ছাড়া পেয়ে যায় বলে আদালত সূত্রে খবর৷ কারণ কর্মরত অবস্থায় পুলিশ অফিসারকে মারধরের অভিযোগ থাকলেও পুলিশ এদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় উশৃঙ্খল আচরণের অভিযোগ ফরোয়ারর্ডিং রিপোর্ট উল্লেখ করে৷ যার ফলে অভিযুক্তরা সহজেই জামিনে মুক্তি পেয়ে গেছে বলে অভিযোগ৷
পুলিশের দুর্বলতায় জামিনে মুক্তি পেল তিন অভিযুক্ত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















