News Flash

  • Home
  • Uncategorized
  • বাধারঘাটে গোদামে বিধবংসী অগ্ণিকান্ড ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা
Image

বাধারঘাটে গোদামে বিধবংসী অগ্ণিকান্ড ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ঘড়ির কাটায় তখন আনুমানিক রাত ১২.৩০ মিনিট৷ আচমকা দাউদাউ করে গুদামে জ্বলে উঠে আগুন৷ বিধবংসী অগ্ণিকান্ডটি সোমবার রাতে বাধারঘাট আলুর গুদামে৷ তবে বর্তমানে গুদামঘরে ইলেকট্রনিক সামগ্রী মজুত রাখা হয়৷ বিশাল এলাকাজুড়ে গুদামটি রাতে রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মীরা উধাও৷ বিধবংসী অগ্ণিকান্ডে ঘরের ইলেকট্রনিক সামগ্রী ফেটে মুহূর্তে গোটা গুদাম গ্রাস করে৷ সার্টার লাগানো ঘরে গাড়িটিও পুড়ে ছাই৷ খবর পেয়ে ও এন জি সি থেকে দুটি দমকল ইঞ্জিন ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়েছে৷ রাতেই বাধারঘাট এবং আগরতলা স্টেশন থেকে আরো ৫টি ইঞ্জিন গিয়ে আগুন অন্যত্র ছড়ানোর রাস্তা বন্ধ করে দেয়৷ মূহুর্তেই কালো ধোয়ার বাধারঘাট তৎসংলগ্ণ এলাকায় ছড়িয়ে পড়তেই আগুনাতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে৷ রাত গড়িয়ে সকাল প্রায় দশটায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ ইলেকট্রনিক সামগ্রী মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছে দমকল কর্মীরা৷ গুদাম ঘরগুলির মধ্যে সরকারী এবং বেসরাকারী মালপত্র মজুত ছিল৷ মঙ্গলবার সকালে পরিস্থিতি তদারকি করতে ছুটে যান সদর এস ডি এম সুমিত রায় চৌধুরী সহ প্রশাসনের একটি টিম৷ অগ্ণিকান্ডের সূত্রপাত নিয়ে ধোঁয়াশার কথা জানিয়েছেন মহকুমা শাসক৷ প্রাথমিক অনুমান কয়েক কোটি টাকা ছাপিয়ে যাবে ক্ষয়ক্ষতি৷ রাতে সিকিউরিটি গার্ড কোথায় ছিল? সাটার বন্ধ গুদামে টিআর০১-১৫৬৫ নম্বরের গাড়ি কেন? অগ্ণিকান্ডের খবর পেয়ে ইলেকট্রনিক সামগ্রীর মালিকরা তড়িঘড়ি আসেনি গোটা বিষয় প্রশাসনিকভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এস ডি এম৷ অল্পেতে রক্ষা পেয়েছে জনবহুল এলাকা৷ দমকল কর্মীদের প্রাণপ্রন চেষ্টায় বিধবংসী আগুন গুদাম ছাড়িয়ে পাশ্ববর্তী এলাকায় বাড়ি-ঘড়ে গ্রাস করেনি৷ অল্পবিস্তর ক্ষয়ক্ষতি হলেও স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে আগুন আয়ত্বে আসায় স্থানীয়রা৷ লেলীহান অগ্ণিশিখার আতঙ্কের ছাপ এখনো ভুলতে পারছে না এলাকাবাসী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top