News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড়ে এবার লন্ডভন্ড হেজামারা, ভারী বৃষ্টিপাতের আভাস দিল মৌসম বিভাগ, ডুবতে পারে আগরতলা
Image

ঘূর্ণিঝড়ে এবার লন্ডভন্ড হেজামারা, ভারী বৃষ্টিপাতের আভাস দিল মৌসম বিভাগ, ডুবতে পারে আগরতলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ টানা বর্ষণে শহর আগরতলা জলমগ্ণ হয়ে পড়া নতুন কোন ঘটনা নয়৷ স্বাভাবিকভাবেই গত দু’দিনের বৃষ্টি আগরতলার আনাচে কানাচে জলে টই টুম্বুর৷ শনিবার ঘূর্ণিঝড়ে হেজামারায় মারাত্মক ক্ষতি হয়েছে৷ ১২টি ঘর ভেঙ্গে চুড়মার হয়ে গেছে৷ তাছাড়া, দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত হয়েছে পরিবাহী তারে গাছের ঢালপালা ভেঙ্গে পড়ায়া৷ অনেক জায়গায় বিদ্যুতের খঁুটি পড়ে গেছে৷
কিন্তু, সবচেয়ে চিন্তার বিষয় হল, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তাতে রাজধানী আগরতলা জলের তলায় ডুববে, তা নিয়ে কোন সন্দেহ নেই৷ কিন্তু, টানা ভারি বর্ষণে রাজ্যের কয়েকটি প্রান্তে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে, মৌসম বিভাগ সূত্রে এমনই আভাষ মিলেছে৷
সূত্রটি জানিয়েছে, রবিবার দিনভর ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে৷ দিনে ৮ এমএম এবং রাতে ৫ এমএম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ একইভাবে সোমবারও বৃষ্টিপাত হবে৷ তবে, রবিবারের তুলনায় সোমবার বৃষ্টিপাতের পরিমান বেশি হওয়ার সম্ভাবনা হয়েছে৷ সোমবার দিনে ১১ এমএম এবং রাতে ১০ এমএম বৃষ্টিপাত হতে পারে৷ সূত্রটির দাবি, আগামী সপ্তাহে সর্বাধিক বৃষ্টিপাত হবে মঙ্গলবার৷ দিনে ৫৭ এমএম এবং রাতে ২৪ এমএম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ সাথে বজ্রপাতও হবে৷ সূত্রটি জানিয়েছে, মঙ্গলবার সারাদিনে মোট ১৪ ঘন্টা বৃষ্টিপাত হবে৷ একইভাবে বুধবারও দিনে ১০ এমএম এবং রাতে ৯ এমএম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ মৌসম বিভাগের সূত্রটির দাবি, মঙ্গলবারের পর বৃহস্পতিবারও ভারি বৃষ্টিপাত হবে৷ ঐদিন দিনে ১৩ এমএম এবং রাতে ২১ এমএম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ একইভাবে শুক্রবারও দিনে ১৬ এমএম এবং রাতে ৫৬ এমএম বৃষ্টিপাত হতে পারে৷ আগামী শনিবার দিনে ৯ এমএম এবং রাতে ১৮ এমএম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আগামী সাত দিনের মধ্যে সবচেয়ে শীতলতম দিন হতে পারে শনিবার৷ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে৷ বাকি দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ এবং সর্বানিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে৷
এদিকে, টানা বর্ষণে আগরতলায় কিছু কিছু এমন জায়গা রয়েছে যেখানে আগে কখনো জল জমেনি৷ সেখানেও রাস্তাঘাট জলমগ্ণ৷ জল নিস্কাশনে পুর নিগম জোর তৎপরতা চালিয়েছে৷ নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা জানিয়েছেন, শহরে মোট ১২ টা পাম্প মেশিন জল নিস্কাশনের কাজে ব্যবহৃত হচ্ছে৷ বোধজং সুকলে এবছর একটি পাম্প মেশিন বসানো হয়েছে৷ তাতে বোধজং চৌমুহনীতে রাস্তায় যে জল জমে তা নিস্কাশনে দ্রুত কাজ হচ্ছে৷ তিনি জানিয়েছেন, ঐ এলাকায় আরো একটি ড্রেন নির্মাণ করার পরিকল্পনা চলছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top